হোম
জনদুর্ভোগ

সেতু নির্মাণের সময় ক্ষেপন জনদুর্ভোগ,শুকনো নদীতে নৌকার রাজত্ব।

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন আকর্ষণ শিমুল বাগান সংলগ্ন মাহারাম নদীর মুখে নির্মাণাধীন সেতুকে কেন্দ্র করে দেখা দিয়েছে ভিন্নধর্মী এক পরিস্থিতি। নদীতে পানি না থাকলেও একটি খেয়া নৌকার মাধ্যমে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের পারাপার করানো হচ্ছে এবং এর বিনিময়ে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল বাগানের পাশ দিয়ে প্রবাহিত মাহারাম নদীর মুখে বর্তমানে একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণকাজের কারণে স্বাভাবিক যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে একটি নৌকা রাখা হয়েছে। তবে বর্তমানে নদীতে উল্লেখযোগ্য পানি না থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, এমন পরিস্থিতিতে নৌকার মাধ্যমে পারাপার এবং তার জন্য ভাড়া আদায়ের যৌক্তিকতা নিয়ে।

সরেজমিনে দেখা গেছে, নদীর বেশিরভাগ অংশ শুকনো অথবা অল্প পানিযুক্ত। এরপরও পথচারী ও মোটরসাইকেল আরোহীদের নৌকার সাহায্যে পারাপার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে এই সেবা গ্রহণ করছেন।

এলাকাবাসীর দাবি, সেতু নির্মাণকালীন সময়ে জনগণের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বিকল্প রাস্তা বা সেতুর ব্যবস্থা করা প্রয়োজন ছিল। পাশাপাশি ভাড়া আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ।
অপরাধ 33 minutes আগে

সাবেক স্ত্রী হাতে সেতাবগঞ্জের রাইস মিল মালিক মোস্তাফিজুর খুন।
রংপুর 1 hour আগে

৯ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ
অপরাধ 2 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার ও র‍্যালি অনুষ্ঠিত।
রংপুর 2 hours আগে

মৃত্যুর আগে শেষবারও কেউ ডাকেনি-মা তুমি কেমন আছো?
ঢাকা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের ‎হরিপুরে অগ্নিকাণ্ডে ২ লক্ষাধিক ক্ষয়ক্ষতি
দুর্ঘটনা 2 hours আগে

সেতু নির্মাণের সময় ক্ষেপন জনদুর্ভোগ,শুকনো নদীতে নৌকার রাজত্ব।
জনদুর্ভোগ 3 hours আগে

নাগরিক ভাবনা: ফিরে পাওয়া জীবন-ফিরে পাওয়া মানুষগুলো।
ঢাকা 3 hours আগে

বিরামপুর পৌর শহরে রাস্তার রেজিংয়ের ইট খুলে পড়ায় গর্তের কারণে
জনদুর্ভোগ 3 hours আগে

ঠাকুরগাঁও রুহিয়া থানার সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি
অপরাধ 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক