হোম
আইন-বিচার

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে অবৈধ ট্রলি গাড়িতে অতিষ্ঠ বাড়ছে দূর্ঘটনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় দৈত্যাকৃতির দানব ট্রলি ট্রাক্টরের (মাটি পরিবহনের গাড়ি) উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দাপিয়ে চলছে এসব বাহন। অপরিকল্পিতভাবে তৈরি এসব গাড়ির কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গিয়ে বাড়ছে জনদুর্ভোগ। অতিদ্রুত এসব অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশ্বম্ভরপুর উপজেলাটি মূলত যাদুকাটা নদী সহ ছোট-বড় নদী-খালবেশিষ্ট এলাকা। এখনো অধিকাংশ সড়ক কাঁচা বা আধা পাকাকরণ হয়েছে। ফলে মানুষকে উপজেলা হয়ে সুনামগঞ্জ জেলা শহরে যেতে ব্যাপক বেগ পেতে হয়। কোথাও মোটরসাইকেল, ভ্যান, কোথাও টেম্পো বা সিএনজি অথবা ব্যাটারিচালিত অটোরিকশাই একমাত্র পরিবহন।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলায় অন্তত ৩৫০ থেকে ৪০০টি এ ধরনের ট্রলি ট্রাক্টর রয়েছে। অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে চালানোর কারনে ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের ব্যবসায়ি মাওলানা জহুর উদ্দিন বলেন, ‘এই দানব আকৃতির যান রাস্তায় চলাচলের সময় রাস্তা কাঁপতে থাকে। পাকা রাস্তার বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির ট্রলি গাড়ি।’ আজ দুপুরের দিকে একটি ট্রলি শক্তিয়ারখলা বাজারের একটি দোকানের সাটার ভেঙ্গে দোকানের ঢুকে পরে এতে করে বাজারের ব্যবসায়ি সহ সকল মানুষ আতংকিত।

বাদাঘাট (দঃ) ইউনিয়নের শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামিলীগ নেতা মোঃ জামাল হোসেন বলেন, ‘এই ট্রলি ট্রাক্টর দিয়ে সাধারণত মাটি পরিবহন বেশি করা হয়ে থাকে। গাড়ির মালিকরা বেশির ভাগই প্রভাবশালী। তাই তাদের নিষেধ করলেও মানে না।’

শফিকুল নামে একজন ট্রলির চালক বলেন, ‘আমি বেতনভুক্ত চালক। আমার নিজের গাড়ি নেই, কোনো রেজিস্ট্রেশনও নেই। মানুষ তাদের মাটি, গাছসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ার জন্য আমাদের কাছে আসে। আমরা টাকার বিনিময়ে তাদের কাজ করে দিই।’

উপজেলা প্রকৌশলী মোঃ মকলেছুর রহমান সরদার বলেন, ‘এ ধরনের অনুমোদনহীন যানবাহন গ্রামীণ সড়ক অবকাঠামোর জন্য খুবই ক্ষতিকর। স্থানীয়ভাবে যারা মাটির ব্যবসা করে তারাই মূলত এসব যানবাহন ব্যবহার করে থাকে। অথবা ক্ষমতাশীন প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকেই এ কাজ করে যাচ্ছে। আমরা উপজেলা প্রশাসন এ ধরনের যানবাহন সীমিত করা বা চলাচলে নিয়ন্ত্রণ আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে।’

সুনামগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ধরনের যানবাহনের কোনো রোড পারমিট নেই। চালকরাও অনভিজ্ঞ এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে এদের গাড়িগুলো জব্দ করে জরিমানা করে থাকি।’

ইউএনও মফিজুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা মিটিংয়ে এইব্যপারে আমরা সিদ্ধান্ত নেব ও জোড়ালো পদক্ষেপ গ্রহণ করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 minutes আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 5 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 15 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক