হোম
অপরাধ

সুনামগঞ্জ এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায়ের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,  সুনামগঞ্জ প্রতিনিধি: শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায়ের অভিযোগ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারীভাবে শিক্ষক থাকার পরও অতিরিক্ত শিক্ষক রাখার কথা বলে শিক্ষকরা গরীব ছাত্রছাত্রীদের প্রতিজনের নিকট হতে মাসিক ৪০ টাকা করে চাঁদা বিষয়ে নির্বাহী অফিসার ও ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আলাদাভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২৪জন অভিভাবক স্বাক্ষরিত একটি অভিযোগ বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আলাদাভাবে দেয়া হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনের তরফ থেকে সোকজ করা হয়েছে এবং তাদের কারণ দর্শানোর নোটিশ ও দেয়া হয়েছে বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অতিরিক্ত শিক্ষক হিসেবে স্থানীয় মাছিমপুরের জুয়েল মিয়াকে শিক্ষক হিসেবে মৌখিকভাবে রেখে ক্লাস পরিচালনা করার কারণে ছাত্রছাত্রীদের নিকট হতে প্রতিমাসে প্রতিজনের নিকট হতে ৪০ টাকা করে চাঁদা নিচ্ছেন। তারা কৃষক সমাজের স্বপ্লআয়ের মানুষ,কৃষিকাজ করে পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্বাহ করার পাশাপাশি ছেলেমেয়ের ভরসপোষন চালিয়ে যাওয়াই তাদের জন্য কষ্টদায়ক। এর মাঝে প্রতিমাসে যদি তাদের ছেলেমেয়ের পড়াশুনার জন্য আরো ৪০ টাকা করে দিতে হয় সেটা তাদের জন্য একটি বাড়তি চাপ বলে উল্লেখ করেন। এদিকে মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সময়মতো স্কুলে না আসায় ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন খান গত ২০জুন সকাল সাড়ে ৯টায় মাছিমপুর স্কুলে গিয়ে দেখতে পান ছাত্রছাত্রীরা সময়মতো স্কুলে আসলেও ক্লাসরুমে থালা লাগানোর কারণে শিক্ষার্থীরা বারান্দায় দাড়িঁয়ে রয়েছেন। অথচ সকাল ১০টার উপরে সোয়া ১০টা সাড়ে ১০টা বেজে গেলে ও স্কুলে শিক্ষকদের উপস্থিতি না দেখে চেয়ারম্যান নিজেই স্কুলের সামনে থেকে সরাসরি লাইভে আসেন এবং শিক্ষকদের সময়মতো স্কুলে না আসার কারণ জানতে চান । তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে চেয়ারম্যান লাইভে এসে তিনি নিজে এবং ছাত্রছাত্রীদের উপস্থাপন করেন এবং উধর্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

এ ব্যাপারে অভিযোগকারী বিদ্যালয়ের অভিভাবক আব্দুল মালেক জানান,সরকারীভাবে স্কুলে শিক্ষক থাকার পর ও কেন অতিরিক্ত শিক্ষক রাখা হবে এমন অজুহাতে আমাদো ছাত্রছাত্রীদো নিকট হতে প্রতিমাসে ৪০ টাকা হাাে চাদাঁ নিচ্ছেন যা আমাদো মতো গরীব অভিভাবকদো পক্ষে কষ্টদায়ক হয়ে দাড়াঁয়। তিনি বলেন শিক্ষকরা সময়মতো স্কুলে না আসায় ক্লাসরুমে বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামছুন্নাহারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ,শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করেন। তবে প্রশাসনের তরফ থেকে তাদের সোকজ করার বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন খাঁন জানান,আমি গত ২০ জুন সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে দেখতে পাই বিদ্যালয়ে কোন শিক্ষক না আসায় ক্লাসরুম বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়ে আছে। সরকার তাদের নিয়মিত বেতন ভাতা দিচ্ছেন কিন্তু শিক্ষকরা টাইমমতো স্কুলে আসবেন না এবং বিদ্যালয়ে ৫জন শিক্ষক থাকার পরও তারা অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিবেন এবং ছাত্রছাত্রীদের নিকট হতে প্রতিমাসে জনপ্রতি ৪০ টাকা করে চাঁদা নিবেন এটাতো হতে পারে না। তিনি এই কারণে লাইভে এসেছিলেন বলে জানান। তিনি বিষয়গুলো সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার জানান,নীতিমালা অনুসারে প্রতিজন শিক্ষককে সকাল ৯টায় ক্লাসে যোগদান করতে হবে। তবে শিক্ষকরা সময়মতো স্কুলে না আসায় তাদেরকে সোকজ করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এই বিদ্যালয়ে তিনশত জনের উপরে শিক্ষার্থী রয়েছে। যদি কোন বিদ্যালয়ে শিক্ষকের তুলনায় ছাত্রছাত্রী সংখ্যা বেশী হয় সেক্ষেত্রে শিক্ষকরা মৌখিকভাবে অথবা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিলেও ছাত্রছাত্রীদের নিকট হতে কোনভাবেই চাদাঁ নেওয়া যাবে না বলে জানান।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সোকজ করা হয়েছে এবং ঈদের পরে চাদাঁ নেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 9 minutes আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক