হোম
ধর্ম ও ইসলাম

সারাদেশে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দাবি হেফাজতের দাবি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সারাদেশে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির শীর্ষ নেতারা। কিছু আলেমকে মুক্তি দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। এদিন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের প্রয়াত তিন শীর্ষ নেতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

তারা হলেন- আল্লামা শাহ আহমাদ শফী, আল্লামা জুনাইদ বাবুনগরী ও মুফতি আব্দুস সালাম চাটগামী। তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলও করা হয়েছে। আলোচনা সভায় হেফাজতের শীর্ষ নেতারা বলেন, তাদের অনুরোধে অনেক আলেম-ওলামাকে মুক্তি দিয়েছে সরকার। সে জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তবে এখনো যারা কারাগারে রয়েছে, তাদেরও মুক্তি দেয়ার অনুরোধ জানাই। তারা আশা করেন, তাদের অনুরোধ রক্ষা করবে সরকার। সভায় লিখিত বক্তব্যে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, যাদের স্মরণে আজ আমরা কথা বলছি, তাদের মৃত্যুতে দেশের আলেম সমাজে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আহমদ শফী হেফাজত প্রতিষ্ঠা করেছেন, মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন জুনায়েদ বাবুনগরী। তাকে জেল-জুলুম দিয়ে নীতি থেকে সরাতে পারেনি কেউ, নানা অপবাদ দেয়া হয়েছে তাকে।

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, উচ্চাভিলাষ নেই। আমরা অরাজনৈতিক হিসেবেই কাজ করে যেতে চাই। আহমদ শফীর দেখানো পথে ঈমানী দাবি আদায়ে কাজ করব আমরা।এ সভায় হেফাজত নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা আবুল কালাম, সাজেদুর রহমান, মোবারক উল্লাহ, মুফতি হাবিবুর রহমান, মাহমুদুল হাসান ফতেহপুরী, আশরাফ আলী নিজামপুরী, আব্দুল আউয়াল প্রমুখ।

এর আগে সাম্প্রতিক সময়ে আলেম-ওলামাদের আটকের বিষয়ে প্রতিবাদ জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর এক বিবৃতি দেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাতে বলা হয়, দেশের আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে। বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে আলেম-ওলামাদের অনেকে অনিরাপত্তায় ভুগছেন। কোথাও কোথাও গভীর রাতে অজ্ঞাত পরিচয়ে তাদের ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীন গণতান্ত্রিক একটি দেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 15 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 22 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 22 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 22 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক