হোম
অর্থনীতি

সারাদেশে কাঁচামরিচে লঙ্কাকাণ্ড, প্রতি কেজি ৭০০ টাকা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা ছুঁয়েছে। রবিবার (২ জুলাই) সকালে সরেজমিনে শহরের বাজারগুলো গিয়ে কাঁচা মরিচের এ দাম দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা কাঁচা মরিচের এ আকাশছোঁয়া দামকে স্মরণকালের রেকর্ড দাম বলে জানিয়েছেন।

তারা জানান পাইকারি আড়তে কাঁচা মরিচ ৫৫০ টাকা কেজি আর খুচরা বাজারে ৬০০ টাকা থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মরিচের এমন মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ী-ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন।

ব্যবসায়ী নেতারা বলছেন, দেশে উৎপাদিত কাঁচা মরিচের সংকট দেখা দেয়ায় এবং ঈদের কারণে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম অস্বাভাবিক বেড়েছে। তবে, আগামী দু-একদিন পর দাম কিছুটা কমে আসবে। পুরোপুরি কমবে আরও ১০/১২ দিন পর।

সান্তাহার নতুন বাজারে মরিচ কিনতে আসা ক্রেতা রাকিব হোসেন বলেন, এক কেজি কাঁচা মরিচের দাম সাতশত টাকা। এটা কেমন কথা! বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।
আরেক ক্রেতা পপি বেগম বলেন, কাঁচা মরিচের এত দাম জীবনে শুনিনি। সাতশো টাকার এক পয়সা কমেও কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচা মরিচে এখন এক কেজি মাংস পাওয়া যাচ্ছে।
রশিদ উদ্দিন নামের একজন ক্রেতা জানান, কোরবানির মাংস রান্নায় কাঁচা মরিচ ছাড়া স্বাদ পাওয়া যায় না। বাধ্য হয়ে দুইশো,পঞ্চাশ গ্রাম (আড়াইশো) কাঁচা মরিচ কিনলাম একশো পুচাত্তর টাকায়।
আসাদুল ইসলাম নামের এক বিক্রেতা বলেন, আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, তাই বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। লোকসান দিয়ে তো আর বিক্রি করা যায় না।

লাগাতার খরার কারণে জমিতে কাঁচা মরিচের ফলন কম হচ্ছে। এ কারণে দাম বেড়েছে। দেশে উৎপাদিত মরিচ সংকটের কারণে দাম এতটা বেড়েছে। ভারত থেকে আমদানি বন্ধ না থাকলে দাম এতটা বাড়তো না। মঙ্গলবার থেকে আমদানি শুরু হলে দাম কিছুটা কমবে। এছাড়া, বগুড়ার নন্দীগ্রাম এবং সাপাহারের মরিচ আগামী ১০/১২ দিনের মধ্যে জমি থেকে উঠানো হবে। তখন দাম নিয়ন্ত্রণের মধ্যে আসবে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) এনামুল হক বলেন, বগুড়ায় দুই সময়ে (রবি মৌসুম এবং খরিদ মৌসুম) মরিচ চাষাবাদ হয়। রবি মৌসুমে মরিচ চাষ হয় ৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে। আর খরিদ মৌসুমে ৬৭৫ হেক্টর জমিতে। বগুড়ায় সবচেয়ে বেশি মরিচ উৎপাদন হয় সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, ধুনট, আদমদীঘি এবং নন্দীগ্রামে। এছাড়া, সদর, শিবগঞ্জ এবং শাজাহানপুররেও কিছু পরিমাণে মরিচ উৎপাদিত হয়।

খরিদ মৌসুমে চাষ কম হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী বন্যাপ্রবণ এলাকা। এখন তো অধিকাংশ জমি পানির নিচে। যে কারণে এই সময় মরিচ উৎপাদন হয় না।

মরিচের সংকট সম্পর্কে এনামুল হক বলেন, এখন বর্ষাকাল। এই সময়ে সারিয়াকান্দি, সোনাতলার সব মরিচের জমি পানির নিচে। যে কারণে উৎপাদন হচ্ছে না। আবার কিছু দিন আগে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। যে কারণে উৎপাদন ব্যহত হয়েছে। বাজারে কাঁচা মরিচ কম পাওয়ার এটাও অন্যতম একটি কারণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 9 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 18 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 18 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 23 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক