হোম
অপরাধ

সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায়ীকে বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা চেষ্টা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় রাসেল মিয়া (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী নুসরাত জাহান।
শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে শুক্রবার রাত অনুমান সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া চুঙ্গিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন-আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আড়িয়ারার মোড় এলাকার শাহাজ উদ্দিন খানের ছেলে সবুজ খান (২৫), আমিন মাদবরের ছেলে রাজু (২৮), হাসান (২৩), আরিফ (২৩), মৃত শাহিন আলমের ছেলে সিজান (২৮) ও আব্দুর রবের ছেলে নুর আলম (৩০)। এদের মধ্যে সবুজ, রাজু ও হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী রাসেল মিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ওই এলাকায় রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করছিলেন। এসময় রাসেল বাড়ি থেকে বের হয়ে তাদের বাড়ির সামনে অনৈতিক কাজ করতে নিষেধ করেন এবং বাড়ির সামনে থেকে সরে যেতে বলেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হলে অভিযুক্তরা ভুক্তভোগী রাসেলকে দেখে নেওয়ার হুমকি ও গালিগালাজ করে চলে যায়। এর প্রায় এক ঘন্টা পরে তারা চাকু, হাতুড়ি, ও লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবার রাসেলদের বাড়ির সামনে আসেন। এসময় রাসেলকে বসে থাকা অবস্থায় দেখে অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে রাসেলকে মারধর করতে করতে আড়িয়ারার মোড়ের বাদলের ফ্লেক্সিলোডের দোকানের সামনে নিয়ে যান। এসময় তার মাথায় সবুজ ধারালো চাকু দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে তার সহযোগীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করেন। এক পর্যায়ে রাসেল জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে চলে যায় অভিযুক্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আড়িয়ারার মোড় এলাকার এক চা দোকানী বলেন, আমরা একজনকে কয়েকজন মিলে মারধর করতে দেখেছি। কিন্তু তাদের আমরা চিনি না। তাকে তিনজন ধরে ছিল আর তিন থেকে চারজন মারধর করতে করতে দোকানের সামনে দিয়ে নিয়ে যায়। এর বেশি আমরা জানি জানি না। পরে শুনি একজনকে হাতুড়ি ও চাকু দিয়ে আঘাত করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। একই সাথে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 5 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক