হোম
অপরাধ

সাভারের আশুলিয়ায় একই দিনে ৫ বছরের শিশুসহ দুই কিশোরী ধর্ষণের শিকার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধানঃ সাভারের আশুলিয়ায় পুথক ঘটনায় ৫ বছরের শিশু ও দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ভুক্তভোগী শিশুটি পোশাক শ্রমিক দম্পতির কন্যা ও অপর দুজন হস্তশিল্প শ্রমিক বলে জানা গেছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারগুলো। ঘটনার পর ভুক্তভোগীদের উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল আশুলিয়ার ইউনিকের দরগারপাড় এলাকার ৫ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে দুই কিশোরী ও জামগড়া এলাকায় প্রতিবেশী কিশোরের ধর্ষণের শিকার হয় ৫ বছরের এক কন্যা শিশু । এই ঘটনা জানাজানির পর থেকে তিনজন অভিযুক্তই পলাতক রয়েছে। ধর্ষনের ঘটনায় অভিযুক্তরা হলো, আশুলিয়ার উত্তর গাজীরচট ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন এলাকার ‘রুবেল হেয়ার ক্যাপ’ হস্তশিল্প প্রতিষ্ঠানের সুপারভাইজার মোক্তার হোসেন ও শ্রমিক আরিফ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হলো নাজমুল হোসেন (১৫)। সে আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক শ্রমিক দুলাল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘রুবেল হেয়ার ক্যাপ’ হস্তশিল্প প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ও ভুক্তভোগীরা কাজ করতেন। এদের মধ্যে কারখানার শ্রমিক আরিফের সঙ্গে এক ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কারখানার স্যাম্পল আনার কথা বলে আরিফ তার প্রেমিকা ও সুপারভাইজার মোক্তার হোসেন অপর এক শ্রমিককে কারখানা থেকে আশুলিয়ার ইউনিক এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে দরগারপাড় এলাকার একটি পাঁচতলা ভবনের চারতলার ফ্ল্যাটে নিয়ে যায়। ওই ফ্ল্যাটেই গত ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভুক্তভোগী দুই কিশোরীকে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করে সুপারভাইজার মোক্তার হোসেন ও শ্রমিক আরিফ। পরে খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার স্থানীয়দের সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার করে থানায় মামলা দায়ের করে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত দুই ধর্ষক গাঁ ঢাকা দিয়েছে।

অন্যদিকে, গত শনিবার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিবেশী কিশোরের দ্বারা ধর্ষণের শিকার হয় পোশাক শ্রমিক দম্পতির ৫ বছরের শিশুকন্যা। এরপর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থানায়। বুধবার দুপুরে এ ব্যাপারে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজন পোশাক শ্রমিক। আমার ভাড়া বাসায় ভাতিজা শিশু মেয়ের খেয়াল রাখে। ভাতিজা বাইরে খেলছিল। এই সুযোগে পার্শ্ববর্তী কিশোর নাজমুল ঘরে ঢুকে আমার শিশুকন্যাকে ধর্ষণ করে। অন্য প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত বাসায় এসে মেয়েকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করাই। তবে অভিযুক্ত ধর্ষক ও তার পরিবার বিষয়টি ধামাচাপা দিতে আমাদেরকে ভয়-ভীতি দেখাচ্ছে। তাই বুধবার বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন বলেন, শিশু ও কিশোরী ধর্ষনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 31 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক