হোম
জনদুর্ভোগ

সান্তাহারে কাউন্টারে টিকিট নাই ট্রেনের বগিতে যাত্রীর চাপ, কালোবাজারে বিক্রি হচ্ছে টিকিট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন দিয়ে ঢাকাগামী যাত্রীদের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় সান্তাহার জংশন স্টেশনে গিয়ে দেখাযায়, ‘ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগির মধ্যে পা ফেলানোর জায়গা নেই। ঢাকাগামী এসব যাত্রীদের মধ্যে অধিকাংশয় বিএনপি নেতাকর্মী ছিলেন বলে একটি সূত্র জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার জংশন স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় ২০জোড়া ট্রেন চলাচল করে। বিএনপির সমাবেশ ঘোষণার পর থেকে বগুড়ার আদমদীঘিসহ পাশর্^বর্তী বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ট্রেনযোগে সমাবেশে যোগ দিতে এই স্টেশনে ভিড় করছেন। একারনে আগের তুলনায় টিকিটের চাহিদা প্রচুর বেড়েছে। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছেন টিকিট কালোবাজারি চক্র। তারা প্রতি টিকিট প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে বেকায়দায় পড়ছেন সাধারন যাত্রীরা।

ট্রেনযাত্রী শুভ চক্রবর্তি জানান, পূজার ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফেরার জন্য সান্তাহার স্টেশনে আসেন। তিনদিন আগে কাউন্টারে এসে টিকিট না পেয়ে পাশের একটি ফটোকপির দোকান থেকে তিনি টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে ২০০টাকা অতিরিক্ত দামে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর’ ট্রেনের দুইটি টিকিট কেনেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০মিনিটে ওই ট্রেনে উঠে দেখেন বগিতে পা ফেলার জায়গা নেই। এদিকে আদমদীঘি উপজেলা থেকে পুলিশী ঝামেলা এড়াতে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড ভাবে বিভিন্ন ট্রেনে ঢাকা যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানিয়েছেন, তিনি বুধবার রাতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ৮জন কর্মীকে নিয়ে ঢাকায় পৌঁছেন। আবাসিক হোটেলে তল্লাশী হতে পারে এজন্য তিনি নিকট আত্মীয়ের বাসায় উঠেছেন।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাবীবুর রহমান হাবীব জানান, পূজার ছুটিতে আসা লোকজন কর্মস্থলে ফিরছে। এজন্য স্টেশনে ভিড় বেড়েছে। ট্রেনের বগিতে শতকরা বিশজন দাড়িয়ে যেতে পারেন। কিন্তু তারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছেন। টিকিট কালোবাজারি সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, কাউন্টার থেকে টিকিট কালোবাজারির সুযোগ নেই। অনলাইন থেকে যেসব টিকিট বিক্রি হয় ওই সব টিকিট কালোবাজারে বিক্রি হতে পারে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি পুলিশ ও নিরাপত্তা বাহিনী দেখেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ইতিপূর্বে টিকিট কালোবাজারের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এরকম সংবাদ বা অভিযোগ পেলে আবারো অভিযান চালানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক