হোম
অপরাধ

সন্দ্বীপ পৌর-কার্যালয়ে টেন্ডার ড্রফ করাকে কেন্দ্র করে ইজারাদারের উপর সন্ত্রাসী হামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ সন্দ্বীপ পৌরসভায় হাঁট-বাজার, ঘাটের টেন্ডার (দরপত্র) জমা দিতে গিয়ে প্রকাশ্য দিবালোকে পৌর কার্যালয়ের সামনে হলবান মুনছুর ও ভিডিও সুমন নামের এই সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার শিকারহন সংগঠক ও পৌরসভা শ্রমিকলীগ নেতা ইজারাদার শেখ সাহেদ। পৌরসভাতে দাপিয়ে বেড়াচ্ছে মুনছুর ও সুমন সহ বেশকয়েকজন আলোচিত হত্যা মামলার আসামী সন্ত্রাসী ও চাঁদাবাজরা। তাদের মধ্যে অনেকে র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত। আবার তালিকাভুক্ত কেউ কেউ তাদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন। পৌরসভাতে হাঁট-বাজারের ইজারা এবং বিভিন্ন সরকারি দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় হলবান মুনছুর ও ভিডিও সুমন গং সন্ত্রাসীদের হাতেই। এসব কাজে জড়িতদের মধ্যে রয়েছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা।
সন্দ্বীপ পৌরসভার আওতাধীন হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে টেন্ডার ড্রফ করা নিয়ে সন্দ্বীপের সামাজিক সংগঠন ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা শ্রমিকলীগ নেতা শেখ শাহেদের উপর হামলার অভিযোগ উঠেছে সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন(ভিডিও সুৃমন) ও সাংগঠনিক সম্পাদক মুনছুর (হলবান মুনছুর) গংদের উপর। স্থানীয় পৌরসভা কার্যালয়ের গেইটে টেন্ডার জমা দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।পৌরসভা বাজারের ইজারা দরপত্রের ফমর সাহেদের নামে জমা দিতে নিষেধ করেছিলেন সুমন ও মুনছুরসহ বেশ কয়েকজন। কিন্তু সেই নিষেধ অমান্য করে টেন্ডার জমা দেওয়াই এই হামলা স্বীকার হন তিনি।
হামলার বিষয়ে ভুক্তভোগী সাহেদ জানান, আমি আগেও বেশ কয়েকবার টেন্ডার ফরম কিনেছি কিন্তু হলবান মুনছুর ও ভিডিও সুমন নামের এই সন্ত্রাসীরা আমাকে টেন্ডার জমা দিতে দেয়নি, এবারও আমি টেন্ডার ফরম নেওয়ার পর থেকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে এবং টেন্ডার জমা না দিতেও বাঁধা দিয়েছে আমি ওদের কথা না শুনায় তারা আমার উপর অস্ত্র নিয়ে হামলা করেছে। এরা পৌরসভাতে একক ভাবে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে এদের ভয়ে মানুষ পৌরসভার কোন টেন্ডারে অংশগ্রহণ করেনা ওরা করতে দেয়না। এদের কাজ হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজী, ইয়াবা ব্যাবসা করা। আমি প্রসাশনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এদের যেন উপযোক্ত শাস্তি হয়।ওরা কয়েকজন মিলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে।
হামলার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যাবসায়ীরা জানায়, পৌরসভা কার্যালয়ের গেইটে চায়ের দোকানের সামনেই শেখ সাহেদের উপর হামলা হয়েছে।হামলাকারীরা সন্দ্বীপ পৌরসভা আওয়ামী যুবলীগের নেতাকর্মী সুমন, মুনসুরসহ ৭/৮জন লোক একসাথে শাহেদের উপর ঝাপিয়ে পড়েছে। পরে আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পৌরসভায় অফিসে পাঠিয়েছি।
হামলার বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শী পৌরসভা (৩) নং ওর্য়াড কাউন্সিলর মহব্বত বাঙালী বলেন,আমি এবং কাউন্সিলর আবু তাহের ভাই পৌরসভা গেইটের সামনে দোকানে চা খাচ্ছিলাম, রাস্তার পাশে দল নিয়ে বসে ছিলেন সুমন,মুনসুরসহ ৮/১০জন নেতাকর্মী। শাহেদ চা খেতে একই দোকানে আসলেই সুমন জিজ্ঞেস করলো আমার নামে তুই কেন বিচার দিলি মেয়রের কাছে, শাহেদ বললো আমি কোন বিচার দেয়নি।সাথে সাথে সুমন,মুনসুরসহ ৮/১০ জন মিলে শাহেদের উপর আক্রমণ করে।আমরা কয়েকজন মিলে হামলা থেকে উদ্ধার করে শাহেদকে পৌরসভা অফিসে পাঠিয়ে দিয়েছি।
হামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,ঘটনার বিষয় নিয়ে সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম আমাকে জানানোর পরে আমি অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। আমরা এখনো ভোক্তভোগীদের কাছ থেকে কোন রকম অভিযোগ পায়নি। অভিযোগ করলে ব্যবস্থা নিবো।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে ,সরকারদলীয় পরিচয়দানকারী এমন অনেক সন্ত্রাসী রয়েছে যাদের ব্যাপারে খোদ সরকারদলীয় নেতৃবৃন্দ থানায় মামলা করলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে বা অনেক ক্ষেত্রে মামলাই নেয় না। অভিযোগ রয়েছে, বিগতদিনে সন্দ্বীপের (৫)জন কাউন্সিলরকে ঘর-বাড়ীতে থাকতে না দেওয়া ও সন্দ্বীপ ডুকতেনা দেওয়ার এবং হাঁট-বাজার ও ঘাট দখলকে কেন্দ্র করে সন্দ্বীপ পৌরসভার সাবেক যুবলীগের আহবায়ক সোহেল রানা বাবলু (বতা বাবলু) হত্যার সাথেও জড়িত তারা। আরোও জানা গেছে পৌরসভার আওয়াতাদিন (১) নং ওর্য়াডে অবস্থিত মাছ ঘাট নিয়েও তাদের বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ, এই মাছ ঘাটে প্রতিনিয়ত জেলেদের উপর অত্যাচার, হয়রানি করে জিম্মির মুখে অবৈধভাবে (টোলের) নামে আদায় করা হচ্ছে লক্ষ-লক্ষ টাকার চাঁদা যা কোন ভাবেই নিয়ম বহিরভোক্ত নয়! এছাড়া ঘাটে মাছ ধরতে আসা জেলেদের চলতে হয় ভিতিও সুমন,ও হলবান মুনছুর গংদের কথামত দিতে হয় নিয়মিত চাঁদা, কথার অবাধ্য হলে মিলবেনা ঘাটে মাছ ধরার নিদ্ধেষ পড়তে হয় নানা হয়রানিতে। জানাযায় নেপথ্যে থেকে এসব সন্ত্রাসীকে স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা পৃষ্ঠপোষকতা করেন। কিছু সন্ত্রাসীর ব্যাপারে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ব্যবস্থা নিতে বললেও পুলিশ থাকে নির্বিকার। এসব সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতে চান না ভুক্তভোগীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 40 minutes আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক