হোম
নির্বাচিত কলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রতিবাদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

শেখ মুজিব জন্মশতবার্ষিকী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রতিবাদ- এম কে নিউজ

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মশত বার্ষিকী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রতিবাদ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সরকার-ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দানা বাঁধছে। দেশের রাজনৈতিক অঙ্গনের দুই মেরু, ডান এবং বাম উভয় দিক থেকে আপত্তি জানানো হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলছে, ভারতের মুসলমানদের উপর নির্যাতনের দায় ব্যক্তি নরেন্দ্র মোদীর ওপরে পরে, এবং সেজন্য তারা তাঁকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বা মুজিব বর্ষ উপলক্ষে এই দেশে স্বাগত জানাবেন না।

একই সাথে, বাংলাদেশের বেশ কিছু বামপন্থী সংগঠন ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে জোর আপত্তি জানিয়ে বলছে, শুধু একটা রাজনৈতিক দলকে খুশি করার’ জন্য নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর তাদের কাছে কাম্য না। তবে বাংলাদেশ সরকার এইসব প্রতিবাদকে মি. মোদীর সফরের প্রতি হুমকি হিসেবে দেখছে না। ঢাকায় একজন মন্ত্রী বলেছেন, মি. মোদীর সফরের সময় কোন রকম বিক্ষোভ আইনশৃঙ্খলা বাহিনী ‘জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে।

মুসলমানদের রক্তে রঞ্জিতঃ হেফাজতে ইসলামের নেতা আব্দুর রব ইউসুফি বলেন, ব্যক্তি নরেন্দ্র মোদীকে বার বার দেখা গেছে মুসলমানদের নির্যাতন করতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- সে সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি মোদী হিসেবে তাঁর হাত বার বার ভারতের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। এখন ক্ষমতায় আসার পর একই অবস্থা চলছে। এমন অবস্থায় আমাদের দেশে ৯০ শতাংশ সেখানে আমরা মুসলমান হিসেবে তাকে স্বাগত জানাতে পারি না বলেন মি. ইউসুফি।

ইসলামপন্থী সংগঠনগুলো এর আগে ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে মানুষ পিটিয়ে মারা, এনআরসি, গুজরাটের দাঙ্গা এসব ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী বিরোধী মনোভাব দেখিয়ে আসছে। বিভিন্ন ইসলামপন্থী সংগঠনগুলো বাংলাদেশে বড় ধরণের বিক্ষোভ করেছে এর আগে। হেফাজতে ইসলাম বাংলাদেশের এই নেতা বলছেন তাদের দাবি উপেক্ষা করে যদি সরকার নরেন্দ্র মোদী সফর বাতিল না করে তাহলে পরবর্তীতে সংগঠনটি তাদের পরিকল্পনা জানাবে।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঢাকায় আসতে না পারেন। এদিকে বাংলাদেশের বেশ কিছু বাম সংগঠন ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে জোর আপত্তি জানাচ্ছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের দুর্বল দিকগুলোকে ইঙ্গিত করে তারা বলছে সীমান্তে হত্যা, তিস্তা এবং ফেনী নদীর পানি বণ্টনসহ নানা ইস্যুতে ভারত বন্ধু-সুলভ আচরণ করেনি।

কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আমরা নি:স্বঃ বাংলাদেশ নারী অধিকার পরিষদের একজন নেত্রী ফাতেমা তাসনিম বলছেন, শুধু একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর তাদের কাছে কাম্য না। মোদী আসবে ভালো কথা কিন্তু আমাদের জনগণের যে দাবি সেই দাবি তাদের মানতে হবে। বাংলাদেশের সাথে ভারতের একটা আত্মিক সম্পর্ক, সেটা ভৌগলিকভাবে হোক বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছেন -সেটার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ সেটা অস্বীকার করার কোন জায়গা নেই। কিন্তু ৫০ বছর ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আজ আমরা নি:স্ব হয়ে গেছি। আমাদের কাছে আর কৃতজ্ঞতা নেই বলেন ফাতেমা তাসনিম।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি শুধু বাংলাদেশের হয়ে কাজ করেন, আপনি শুধু একটা দলের জন্য কাজ করবেন না। আপনি যদি ভেবে থাকেন একটা দলকে খুশি করে বাংলাদেশে আসবেন আর আপনাকে আমরা ওয়েলকাম জানাবো, সেটা হবে না বাংলাদেশে নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে যেসব সংগঠন প্রতিবাদ করছে তারা বলছে মি. মোদীর সফরের কর্মসূচী নিশ্চিত হলে তারাও তাদের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করবে।

ধর্মকে ব্যবহার করে রাজনীতিঃ বাংলাদেশে একাংশের মধ্যে যে নরেন্দ্র মোদী বিরোধী এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতজানু নীতির কথা বলা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকার কী বলছে ? সরকারের একজন মন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন, কিছু দল রয়েছে যারা ধর্ম কে ব্যবহার করে ভারত বিরোধী মনোভাব পোষণ করেন। কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু ব্যক্তি আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে। তারা সব সময় ভারত বিরোধী এবং ভারত বিরোধিতা করায় তাদের মুল পুঁজি। আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে।

এবং ভারত সরকারও এ ব্যাপারে সচেতন। মি. রাজ্জাকের কাছে জানতে চাওয়া হয় যদি মি. মোদীর সফরের দিন বা আগে কোন বিক্ষোভ, মিছিল হয় সেটা কতটা অস্বস্তিকর হবে। তিনি বলেন আইন-শৃঙ্খলা বাহিনী আছে, জনগণ আছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছে, সাধারণ মানুষকে নিয়ে আমরা এগুলা মোকাবেলা করবো । এদিকে ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি’ নামে বাংলাদেশের একটা নাগরিক সংগঠন আগেই ঘোষণা দিয়ে রেখেছে যদি নরেন্দ্র মোদী বিরোধী কোন বিক্ষোভ আগামী ১৭ই মার্চে হওয়ার পরিকল্পনা করা হয় তাহলে সেটা তারা প্রতিহত করবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 11 minutes আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 44 minutes আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 10 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক