হোম
নাগরিক ভাবনা

শিক্ষার প্রশিক্ষণে দূর্ণীতির পাঠ,মাউশির আইসিটি প্রকল্প প্রশিক্ষণ 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা: আবু মহিউদ্দিন: আগে একটা গল্প শুনুন। মেয়ে পক্ষ পাত্র দেখতে গেছে। খাওয়া দাওয়া করার পর গাছের ছায়ায় বসে পাত্রী পক্ষ বিশ্রাম করছে। এর মধ্যে দু একজনের খুব আগ্রহ ছেলে কি করে তা জানার। দেখা গেল পাশে পাত্রের ছোটভাই ঘুরে বেড়াচ্ছে। উৎসাহী ২/১ জন তাকে ডেকে জানতে চাইলো , তার ভাই (পাত্র) কি করে ? ভাই জবাব দিলো, ভাইয়া বিএ ফেল করে। কতদিন থেকে ? ৫/৬ বছর। ভাইটির ধারনা ওর বড় ভাইএর কাজ ই হলো বিএ ফেল করা। পাত্রী পক্ষের যা বোঝার তা বুঝে ফেললো।

আজকের পত্রিকায় ৮/৯/২৩ সোমবার খবর বেড়িয়েছে, মাউশির আইসিটি প্রকল্পে গত ২০১৬ থেকে বর্তমান সময় পর্যন্ত কেবল দূর্ণীতি , অর্থের অপচয় , তছরুপ ই করেছে। গোটা অডিট রিপোর্ট পড়লে ধারণা করা যাবে তাদের দূর্ণীতি আর সরকারি অর্থের তছরুপ করা ছাড়া আর কোন কাজ ছিলনা। গল্পের সেই পাত্রের বিএ ফেল করার মতো শুধু দূর্ণীতিই করেছেন। ১৭ কোটি ৩৮ লাখ টাকার অডিট আপত্তি তৈরি হয়েছে। ম্যানেজ করার পরও অডিট কমিটি বাধ্য হয়ে যে হিসাব দিয়েছে তাতেই এই অবস্থা, গবেষণার উপযুক্ত ক্ষেত্র তৈরি করেছে।

শিক্ষা বিষয়ক প্রকল্পে কি কি খাতে এবং কতভাবে দূর্ণীতি, অনিয়ম, তছরুপ করা যায় তার প্রশিক্ষণ যদি কেউ নিতে চান বা গবেষণা করতে চান তাহলে এই রিপোর্টটা দেখে ট্রেনিং নিতে পারেন। কি হয়নি এখানে? এখানে একটি বিল্ডিংয়ের একটি করে ঘর একটি করে ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে কাজ করেছে। মানে আলাদা ট্রেনিং ভেন্যু দেখিয়ে ছাড়া আদায় করা হয়েছে। এই ভাড়া সরকারের ঘরে জমা দিতে হবে , জমা দেওয়া হয়নি। তারা খুব সম্মানী লোক , নিয়ম থাকুক আর না থাকুক সম্মানী নিয়েছেন, দিয়েছেন। প্রশিক্ষণে অংশগ্রহণ না করেই সম্মানী ভাতা নিয়েছেন। কার সই কে করেছে এটাও আর এক গবেষণার বিষয়। মডেম ব্যবহারের সুযোগ না থাকলে কি হবে সাড়ে তের হাজারেরও বেশি ইন্টারনেট মডেম বিতরণ করা হয়েছে। সেগুলো কোনদিন ব্যবহার হয়নি।

ট্রেনিং ভেন্যুতে ইন্টারনেট সংযোগ না থাকলে কি হবে , ১৯ লাখ ৪১ হাজার টাকার ইন্টারনেট বিল শোধ করা হয়েছে। এতেও কুলায়নি ১৬ লাখ ১৩ হাজার ৬০০ টাকার অতিরিক্ত ইন্টারনেট বিল শোধ করা হয়েছে।এই সব অনিয়ম দূর্ণীতির বিষয়ে মাউশির পরিচালককে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন বিষয়টি তার জানা নাই। অবশ্যই খোজ নেবেন। বিষয়টি পরিস্কার হলো তিনি এখনো খোঁজ নেননি?

প্রকল্প শুরুর পর সাড়ে ছয় বছরে অগ্রগতির হার ৮.৬৪ শতাংশ। প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হবে।
মৌলিক প্রশ্ন হলো তারা এই কাজগুলো গত ৮ বছর ধরে করে আসছে , এদের দেখার কেউ কি ছিলনা। তাহলে সবাই মিলে ঝিলে এই মহৎ(?) কাজটি করেছে। এখন তদন্ত হবে কয়েক বছর ধরে । প্রতিবেদন হবে , বিভাগীয় মামলা হবে , চলবে অনন্ত কাল ধরে। অবশেষে লঘু শাস্তি হবে। কিন্তু তাড়াতাড়ি করার জন্য যে কাজের প্রকল্প তৈরি করে পিডি , কর্মচারী নিয়োগ করা হলো, যন্ত্রপাতি , গাড়ীঘোড়া কেনা হলো , গাড়ীর পিছনেও খরচ হলো, অনেক কর্মকর্তাকে ট্রেনিং দেওয়া হলো , এসবের কি হবে?

যে কাজের জন্য প্রকল্প তৈরি করা হয়েছিল , সেটা পিছিয়ে গেল তার কি হবে? এ সবের জন্য যে ক্ষতি হলো তা পুরণ হবে কেমন করে? আবার নুতন বা প্রকল্প সংশোধন করে কাজগুলো হয়তো করা যাবে কিন্তু ক্ষতিটা পোষাবে কে এবং কিভাবে? এই প্রকল্পে যারা চাকুরী করেছেন , তাদের পরিবারের সকল সম্পদ বাজেয়াপ্ত করে ৩৫ কোটি টাকা সরকারের কোষাগারে নিয়ে, ক্ষতিপুরণ নিয়ে ক্রাশ প্রোগ্রাম নিয়ে কাজ গুলো করা। তাহলে পরবর্তীতে আর কেউ এই জাতীয় কাজ করতে দু বার চিন্তা করবে?

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 5 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 12 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক