হোম
অর্থনীতি

লালমনিরহাটের কৃষকরা​​​​​​​ অধিক লাভের আশায় আলু রোপণে ব্যস্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ উত্তরের আগাম শীত ও আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে আলুর বীজ বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন লালমনিরহাটের কৃষকরা। বাজারের উর্ধগতি ও দেশের কঠিন পরিস্থিতিকে কাটিয়ে উঠতে কৃষক পরিবার গুলো আলু রোপণের মাধ্যমে তারা আর্থিক সচ্ছলতার আশায় নতুন স্বপ্ন বুনছেন। স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ার আশায় বর্তমানে এখানকার কৃষকদের আলু চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। জেলার ৫টি উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে এখন পুরোদমে চলছে আলু রোপণের মহাউৎসব। আমন ধান কেটে ঘরে তুলতে না তুলতেই এখন সেইসব জমিতে আলু চাষের ধুম লেগেছে। অর্থকারী ফসল হিসেবে সবার ওপরে রয়েছে আলু।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে লালমনিরহাটের ৫ উপজেলায় মোট ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৬০ শতাংশ জমিতে আলু বীজ রোপণের কাজ শেষ হয়েছে। কিন্তু আলুর বীজ সার কীটনাশক ও মজুদের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও দ্বিগুণ হয়েছে। লালমনিরহাটে আলুর বীজের চাহিদা রয়েছে ১২ হাজার ৮’শ ৪৪ মেট্রিক টন। প্রতি কেজি বীজ ৬৮ টাকা কেজি সরকারি নির্ধারিত হলেও তা বিক্রি হচ্ছে ৮০/৮৫ টাকায়। আর কার্টুন আলু বীজ কেজিপ্রতি ৬০৪ টাকা পড়ছে। তবে কম খরচে সঠিক চাষাবাদের লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্থানীয় কৃষি কর্মকর্তাগণ আলু চাষীদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলু বীজ রোপণে মাঠে কাজ করছেন চাষীদের পাশাপাশি পুরুষ ও নারী শ্রমিকরা। যেসব চাষীরা একটু আগাম বীজ রোপণ করতে পেরেছেন, তাদের ক্ষেতে চলছে পরিচর্যার কাজ। আলু রোপণ করে বাম্পার ফলন হওয়ার আশায় এবারের ফলনে লাভের স্বপ্ন দেখছেন তারা।

সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক এনামুল হোসেন (৩৮) জানান, শীতের মৌসুম আলু চাষের জন্য উপযোগী সময়। তাই পরিবারের লোকজন ও আশেপাশের কিছু গৃহকর্মীদের নিয়ে তিন বিঘা জমিতে আলু রোপণ করছি। গত বছর আলু রোপণ করে ভালো দাম পেয়েছি‌। তাই এবারও আলু রোপণ করতেছি। তিনি আরো জানান, গত বছরের তুলনায় এবার আলু রোপণে খরচ বেড়ে গেছে, একই সাথে কৃষক শ্রমিকরাও তাদের দিনমজুরি বাড়িয়ে দিয়েছে। তাই‌ এবার আলু উৎপাদনে খরচ বেড়ে যাবে।

স্থানীয় আরেকজন কৃষক  জাহিদ হোসেন জানান, এক একর জমিতে আলু চাষ আবাদ করতে ৭০০-৮০০ কেজি বীজ আলুর দরকার হয়। এক একর জমিতে আলুর আবাদ করতে ১৩০-১৫০ কেজি ইউরিয়া, ২৫০ কেজি টিএসপি, ২৫০ কেজি এমওপি, ৩০ কেজি জিপসাম এবং ৫-৭ কেজি দস্তা সার প্রয়োজন হয়। তবে এ সারের পরিমাণ জমির অবস্থাভেদে কমবেশি হতে পারে। তিনি আরো জানান, এক একর জমিতে ৪-৫ টন জৈবসার ব্যবহার করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। আলু উৎপাদনে আগাছা পরিষ্কার, সেচ, সারের উপরি প্রয়োগ, মাটি আলগাকরণ বা কান্দিতে মাটি তুলে দেওয়া, বালাই দমন, মালচিং করা আবশ্যকীয় কাজ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, এই জেলায় প্রায় ৫০ ভাগ আলু উৎপাদন হয়ে থাকে সদর উপজেলা থেকে। আলু চাষের জন্য আবহাওয়া উপযোগী হওয়ায় ধান কর্তনের পর কৃষকরা আলু চাষ আবাদ শুরু করেন। চলতি বছর সদর উপজেলায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে ২৮.৫ থেকে ২৯ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

এ বিষয়ে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল আরিফিন বলেন, বর্তমানে আলু চাষের জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিতে উপজেলা কৃষি উপ-সহকারী অফিসাররা মাঠে কাজ করছেন। চলতি বছর জেলায় উন্নতমানের আলুর বীজ সরবরাহ করা হয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে আশা করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 2 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 2 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 3 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 3 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 3 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 8 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক