হোম
অপরাধ

রাজারহাটে টিসিবির পন্যে নিম্নমানের চাউল বিতরণের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলন সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে টিসিবির পন্যে খাবার অনুপযোগী পঁচা ও নিম্নমানের চাউল বিতরণের অভিযোগ উঠেছে। নিম্নমানের চাউলের কথা সকলে স্বীকার করলেও দায় নিচ্ছেন না কেউ। পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন ওসিএলএসডি ও ডিলাররা। এদিকে এক খাদ্য ব্যবসায়ির ব্যক্তিগত গুদাম ঘরের বারান্দায় টিসিবির চাউল বিতরণ নিয়েও চলছে নানা সমালোচনা।

জানা গেছে, গত শনিবার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে টিসিবির পন্যের সাথে চাউল বিতরণের কার্যক্রম শুরু হয়। ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত উপজেলার চাকিরপশার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৩১১ জন উপকার ভোগীর মাঝে টিসিবির এই পন্য বিতরণের কর্মসূচী নির্ধারীত হয়। নিয়ম অনুযায়ী ওএমএস ডিলারদের কাছ থেকে চাউল সংগ্রহ করে বিতরণ করেন টিসিবির ডিলারগণ। চাকিরপশার ইউনিয়নে প্রথম দিন টিসিবির ডিলার রেজাউল করিম রতন, দ্বিতীয় দিন সাজাহান সাজু এবং তৃতীয় দিন হরিস চন্দ্র চাউল বিতরনে অংশ নেন। এবারে জনপ্রতি ২কেজি ডাল ও ২লিটার তেলের সাথে ৫কেজি করে চাউল বিতরণ করা হয়। প্রথম দিন টিসিবির পন্য বিতরণের সময় নিম্নমানের চাউল দেখে সুবিধাভোগীদের অনেকেই আপত্তি করেন। এরপরও দ্বিতীয় দিন নিম্নমানের খাবার অনুপযোগী চাউল বিতরণ শুরু হলে ভোক্তাদের অনেকেই পঁচা চাউল ক্রয় করতে আপত্তি করেন। একপর্যায়ে অনেকেই চাউল ছাড়া অন্য দুটি পণ্য গ্রহণ করেন। পরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,বিতরণের শেষ দিন ভালো চাউল সরবরাহের নির্দেশ প্রদান করেন।

চাকিরপশার ইউনিয়নের মিলেরপাড় এলাকার আশরাফুল ইসলাম ফুলু বলেন,ডাল,তেল ও চাউল ক্রয় করেছিলাম পরে দেখি চাউলটা খাওয়ার মতো নয়।

চাকিরপশার তালুক গ্রামের ঈসা মিয়া বলেন, একেবারে পঁচা চাউল, হাঁস মুরগীও খাবার নয় এই কারণে চাউল নেইনি। একই গ্রামের আব্দুস ছালাম টিসিবি থেকে ক্রয়কৃত নিম্মামানের পঁচা চাউলের নমুনা দেখিয়ে জানান, এসব খাবার অনুপযোগী চাউল দেখে পণ্য ক্রয়ের সময় আপত্তি করলে তারা বলেছিল নিলে নেন না হলে করার কিছু নেই। তাই কিনেছি। তবে চাউল খাবার অনুপযোগী না হওয়ায় খেতে পারিনি।

নাককাটি এলাকার শ্যামাপদ রায় বলেন,পুথি ধরা, পোকা খাওয়া ও লাল টুকটুকে চাউল হওয়ার কারণে চাউল ক্রয় করিনি, তবে অনেকে হাঁস মুরগীকে খাওয়ানোর জন্য নিয়েছে। তিনি প্রশ্ন করেন,সরকার স্বল্প মূল্যে গরিব-অসহায়দের টিসিবি’র মাধ্যমে চাউল বিতরণের উদ্যাগ গ্রহণ করেছেন অথচ তা যদি খাওয়াই না যায় তাহলে এই চাউল নিয়ে লাভ কি। একই অভিযোগ করেন অনেকে। ভূক্তভোগীরা তদন্ত সাপেক্ষে অনিয়মের সাথে জড়িতদের বিচার দাবি করেন।

এদিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক ও উমর মজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদিল বলেন,তাদের ইউনিয়ন পরিষদ থেকে বিতরনকৃত টিসিবির চাউলও নিম্নমানের ছিল।
চাকিরপশার ইউনিয়নের টিসিবির ডিলার রেজাউল করিম রতন ওসিএলএসডির সিলগালা কৃত চাউলের নমুনা দেখিয়ে বলেন, চাউল নেয়ার পর দেখি উপরের কয়েকটি বস্তা ভালো থাকলেও বাকীগুলো নিম্নমানের।

ওএমএস ডিলার বুলেট বলেন,আমরা খাদ্য গুদাম থেকে চাউল উত্তোলন করে টিসিবির ডিলারদের সরবরাহ করেছি। সব বস্তা দেখে নেয়া সম্ভব হয়নি। ওসিএলএসডি উপরের বস্তাগুলো ভালো দিলেও নিচের বস্তায় নিম্নমানের চাউল দিবে এটা বুঝতে পানিনি।

ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা ওসিএলএসডি, শরিফ আহমেদ উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেয়ার বিধান নেই বলে পরে বলেন,আমার চাউল সব ভালো গেছে,আমরা খারাপ চাউল দেইনি।

ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্বল কুমার বলেন,উপকার ভোগীদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেছি।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম বলেন, গত রোববার নিম্নমানের চাউল বিতরনের বিষয়টি অবগত হওয়ার পর তাদেরকে ভালো চাউল দেয়ার নির্দেশ দিয়েছি, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 8 minutes আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক