হোম
অপরাধ

রাজশাহীর বোটানিক্যাল গার্ডেনের ২০০ গাছ টেন্ডার ছাড়াই সাবাড়!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ

রাজশাহীর বোটানিক্যাল গার্ডেনের ২০০ গাছ টেন্ডার ছাড়াই সাবাড়-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

রাজশাহীর প্রতিনিধিঃ রাজশাহীর বোটানিক্যাল গার্ডেনের ২০০ গাছ টেন্ডার ছাড়াই সাবাড়! রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় প্রায় ২০০ গাছ কাটছে কর্তৃপক্ষ। অথচ এর জন্য কোন টেন্ডার দেয়া হয়নি। টেন্ডার ছাড়াই গাছগুলো কাটছেন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রবিন নামের এক ব্যবসায়ী। গত তিনদিন ধরে নির্বিচারে গাছ কেটে নিয়ে যাচ্ছেন তিনি। শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিচালনা করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অভিযোগ উঠেছে- চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত রাসিকের কর্মকর্তারা ৮ লাখ টাকায় গাছগুলো বিক্রি করেছেন। টেন্ডার ছাড়াই পানির দরে বিক্রি করা এসব গাছের টাকা ভাগবাটোয়ারা হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দেশ স্বাধীনের পরপরই রাজশাহী শহরবাসীর বিনোদনের আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য তৎকালীন মন্ত্রী শহীদ এএইচএম কামারুজ্জামান এখানে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নির্মাণের উদ্যোগ নেন। ১৯৭২ সালে এর কার্যক্রম শুরু হয়। উদ্যানে মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কোয়ারি ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি অর্থাৎ সামগ্রিক কাজ শুরু হয় ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ সালে। তৎকালীন জেলা প্রশাসক শফিউর রহমান ও নজরুল ইসলামের সময়ে কিছু দুষ্প্রাপ্য বৃক্ষরোপণ করা হয় এখানে। সাম্প্রতিককালে সেসব গাছের বেশকিছু কাটা পড়েছে নভোথিয়েটার নির্মাণের জায়গা করে দিতে। এখন আবার বোটানিক্যাল গার্ডেনের উন্নয়নমূলক কাজের নামে প্রায় ২০০ গাছ কাটা হচ্ছে টেন্ডার ছাড়াই।

২৪ সেপ্টেম্বর চিড়িয়াখানায় ঢুকতেই চোখে পড়ে গাছ কাটার মহোৎসব। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কাটা ডালপালা, গাছের গুঁড়ি। চিড়িয়াখানার ভেতরে কৃত্রিম পাহাড়ের কাছে যেতেই চোখে পড়ে প্রায় ২৫/৩০ জন শ্রমিক ইলেক্ট্রিক করাত দিয়ে বিশাল আকৃতির সব গাছ কাটছেন। শ্রমিকেরা অনেকটা তড়িঘড়ি করে গাছের গুড়ি দ্রুত ট্রলিতে উঠিয়ে বাইরে নিয়ে যাচ্ছেন। সে সময় কত গুলো গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে তার হিসাব রাখার দায়িত্বে ছিলেন মো. ইদুল নামের এক যুবক। তিনি জানান, রবিন নামের এক ব্যক্তি গাছগুলো কাটার কাজ পেয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তারা গাছ কাটছেন। চিড়িয়াখানার ভেতরে তাদের ২০০ গাছ কাটতে বলা হয়েছে। এ জন্য লাল চিহ্নও দেওয়া হয়েছে গাছে। তবে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। তিনি বলেন, পার্কের ভেতর কিছু ঢোকাতে কিংবা বের করতে হলে আমাকে জানাতে হবে। কিন্তু গাছ কাটার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। আমি কিছু জানি না।

গাছ কাটার বিষয়ে ব্যবসায়ী রবিনের সঙ্গেও যোগাযোগ করা হয়। কত টাকায় তিনি গাছ কিনেছেন তা জানাতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে তিনি গণমাধ্যমে কোন কথাও বলতে রাজি হননি। তিনি রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। চিড়িয়াখানার উদ্ভিদতত্ববিদ হেলেন খাতুন বলেছেন, বোটানিক্যাল গার্ডেনে সব বিরল প্রজাতির গাছ থাকতে হয়। এত সাধারণ গাছ থাকার তো দরকার নেই। সেজন্য গাছগুলো কাটা হচ্ছে। তবে টেন্ডার হয়েছে কি না তা রাসিকের কর্মকর্তারা বলতে পারবেন।

জানতে চাইলে চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাসিক মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী আলমগীর কবির বলেন, গাছের ডালপালা কাটার জন্য বলা হয়েছে। গাছ তো কাটতে দেওয়া হয়নি। আলমগীর কবির স্বীকার করেন, এর জন্য কোন টেন্ডারও দেওয়া হয়নি। তারপরও গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে তিনি জানাবেন। কিন্তু পরে তার আর কোন সাড়া মেলেনি। বরং সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক