হোম
অপরাধ

রাজশাহীতে আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক, ব্যুরো রাজশাহীঃ রাজশাহী মহানগরীর তালাইমারীতে আরডিএ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালিয়া থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং নির্মান কাজ অব্যাহত রেখেছেন মোঃ আবু কালাম সাহেব আলী নামের এক ব্যক্তি। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত মহিরুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বোয়ালিয়া থানাধিন তালাইমারী শহীদ বাবর আলী সড়কে একটি বহুতল ভবন নির্মান করেছেন। তবে এই নির্মান কাজে ব্যপক অনিয়ম রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাহেব আলীর বিল্ডিং সংলগ্ন উত্তর দিকের গলির বসতিতে প্রায় ১হাজার মানুষ বসবাস করেন।

তারা মূলত এই রাস্তা দিয়েই যাতায়াত করে থাকেন। স্থানীয়দের দাবি, তাদের একমাত্র যাতায়াতের রাস্তার মাথায় বিল্ডিং নির্মান করছে সাহেব আলী। কিন্তু তিনি নিজের জমি বাদে অতিরিক্ত রাস্তার জায়গা (অর্থাৎ রাসিকের) দখল করে বিল্ডিং নির্মান করছেন। শুধু তাই নয় বিল্ডিং-এর উপরে কার্নিস গুলি বাড়িয়ে দিয়েছেন রাসিকের রাস্তার উপরে। ফলে রাস্তার প্রবেশ মুখ সরু হয়ে গেছে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, যে কোন ধরনের দূর্ঘটনা, যেমন অগ্নিকান্ড বা প্রকৃতিক দূর্যোগের মতো ঘটনা ঘটলে এই বসতিতে ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে পারবেনা। আর তাই সাহেব আলীর নিয়ম বহিভূত বিল্ডিং নির্মান কাজ বন্ধে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।

এ নিয়ে ওই এলাকার ভূক্তভোগী মোঃ নাসিরুদ্দিন আলী বলেন, সাহেব আলীকে একাধিকবার অনুরোধ করেও কাজ হয়নি। তার দাম্ভিকতা হলো তিনি একজন বিত্তবান মানুষ। টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করেই কাজ করছেন। এমন কথাও তিনি প্রকাশ্যে বলছেন। এছাড়াও একই রাস্তার মাথায় নার্গীসবন নামে একটি দোতলা বাড়ি রয়েছে। সেই বিল্ডিং-এর মালিকও রাসিকের রাস্তা দখল করে বাড়ি নিমাণ করেছেন বলেও অভিযোগ একাধিক স্থানীয়দের। এর আগে তিনি অবৈধভাবে বিল্ডিং নির্মাণ বন্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নিয়ে গত (১১ অক্টোবর) মোঃ আবু কালাম সাহেব আলীকে ইমারত আইন ১৯৫২এর ৩(খ) ধারা মোতাবেক কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন আরডিএ কর্তৃপক্ষ।

একই তারিখে অফিসার ইনচার্জ, বোয়ালিয়া থানাকে উল্লেখিত নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ মতিউর রহমান। কিন্তু সাহেব আলী যেন অপ্রতিরোধ্য। সকলের নির্দেশ অমান্য করে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তার নির্মাণ করা অব্যাহত রেখেছেন। নিষেধাজ্ঞা থাকার পরও নির্মাণ কাজ অব্যাহত রাখার বিষয়ে জানতে চাইলে, বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ মতিউর রহমান বলেন, বিল্ডিং নির্মানকারী সাহেব আলীকে বার বার নিষেধ করার পরও তিনি কর্ণপাত করছেন না। তাকে লিখিত নোটিশ দেয়া হয়েছে। কাজ বন্ধের জন্য সাহেব আলীকে ফোন দিলে তিনি আমাকে ধমক দিয়ে কথা বলেন।

এসআই অসহাত্ব স্বিকার করে বলেন, আরডিএ কর্তৃপক্ষের প্রাপ্ত নোটিশ, আমার দায়িত জারি করা। আমি নোটিশ জারি করেছি এবং বিল্ডিং মালিককেও এক কপি বুঝিয়ে দিয়েছি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ কাজ করছেন এটি খুবিই দুঃখ জনক। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের জন্য পরামর্শ দেন ওই এসআই। অবৈধ ইমারত নির্মানের বিষয়ে মোঃ আবু কালাম সাহেব আলীর মুঠো ফোনে ফোন দিয়ে জানতে চাইলে, তিনি জানান, আমি ঢাকায় আছি। সাটারিং মিস্ত্রি কাজ করছে বলেই তিনি ফোন কেটে দেন। জানতে চাইলে, আরডিএ’র ইমারত পরিদর্শক মোঃ মফিদুর রহমান জানান, সাহেব আলীকে কাজ বন্ধের জন্য নোটিশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তারপরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এটা রিতিমতো আইনকে উপেক্ষা করার সামিল। তার কপালে দুঃখ আছে। এবার তাকে বাড়ি ভাংগার নোটিশ দেয়া হবে বলেও জানান ইমারত পরিদর্শক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 12 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক