হোম
অর্থনীতি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরিষার বাম্পার ফলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টার: মৌসুম ভালো থাকায় সরিষা চাষে যথেষ্ট পরিমাণে মনোযোগী হয়ে উঠেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রান্তিক কৃষকরা। এ উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

সরেজমিনে ঘুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠে এখন শুধুই হলুদের ঢেউ। সরিষার চাহিদা অতিরিক্ত ফলনে গ্রাম এলাকার প্রান্তিক কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠেছে। বর্তমানে কৃষকরা মাঠপরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বালিয়াকান্দিতে ১ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার হেক্টর জমি গত বছর ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল।

বালিয়াকান্দি উপজেলার পর্ব মৌকুড়ি গ্রামের সরিষা চাষি রাজ্জাক মোল্লা বলেন, প্রতি বছর বাড়ির জন্য ১৫ শতক সরিষা চাষ করতাম কিন্তু দেশে ভোজ্যতেলের দাম বেড়েই চলছে। তাই তেলের চাহিদা মেটাতে আমি সরিষার চাষ করছি। এবার দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি।

উপজেলার অপর কৃষক আজিজ মোল্লা বলেন, ‘প্রতি বছর গম চাষ করতাম, এ বছর আমি সরিষা চাষ করছি। এ বছর ১ বিঘা জমিতে সরিষার চাষ করেছি।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াাী, নারায়নপুর, খালকুলা, সারুটিয়া, ভাতশালা, রাজধরপুর, বা উনারা, দেয়ারা, মঠবাড়িয়া, রামদিয়া, বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া, পাকালিয়া, বংকুর, নতুন চর, চরবহরপুর, বাঘুটিয়া গ্রামের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা আমাদের জমিগুলোতে প্রতিবছরই গম সহ অন্যান্য ফসলের আবাদ করে আসছিলাম। উপজেলা কৃষি সম্প্রসারণের সরিষা চাষে উৎসাহিতকরণ প্রকল্পের আওতায় তাদের কাছ থেকে পরামর্শ সহ বীজ পেয়েছি।

সেটা দিয়েই আমরা আমাদের জমিতে সরিষা আবাদে উদ্বুদ্ধ হই। সরিষার চেহারা দেখে আমরা আনন্দিত হচ্ছি। ঠিকমতো ঘরে তুলতে পারলে অবশ্যই লাভবান হব। তারা আরো বলেন, এ মৌসুমী সরিষার আবাদ করতে উপজেলা কৃষি অফিস থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরামর্শ প্রদান করা হয়েছে। তাদের পরামর্শক্রমে আমরা সরিষা পাশে আগ্রহী হয়েছি। আগামীতে কৃষি অফিসের পরামর্শ নিয়েই অন্যান্য ফসল তলাতে চেষ্টা করব।

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘চলতি আমন মৌসুমে উপজেলায় ১ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষকেরা। যার লক্ষ্যমাত্রা ছিল ৭ শত হেক্টর। গত বছর এই উপজেলায় সরিষার চাষ হয়েছিল ৪৪৫ হেক্টর। এ বছর আমরা উপজেলায় মোট ২ হাজার ৭০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক