হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ছাড়ালো দুই লাখ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ

usa-korona-death-mknewsbd

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে, শুধু নিউ ইয়র্কেই মারা গেছে ২ হাজার মানুষ বুধবার বিকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায় যুক্তরাষ্ট্রে আগের ২৪ ঘন্টায় ৮৮৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। করোনভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার রেকর্ড এটিই। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এনিয়ে যুক্তরাষ্ট্রে ৪,৬০০ জনের বেশি মানুষ মারা গেলো। করোনাভাইরাসে একদিনে কোনো দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ২৭শে মার্চ ইতালিতে। এএফপি’র রিপোর্ট অনুযায়ী ঐদিন ইতালিতে ৯৬৯ জন মারা গিয়েছিল।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষও যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৭২ জনের মধ্যে। এই সপ্তাহে হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রকাশিত এক ধারণায় উঠে আসে যে প্রকোপ নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ স্বত্ত্বেও যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গতিবিধিকে ইতালির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে, প্রাদুর্ভাবের সাম্প্রতিকতম মডেল পর্যবেক্ষণ করলে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতির ধারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য পাওয়া যায় ইতালির। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা নিউ ইয়র্ক। দেশটিতে মোট আক্রান্তের প্রায় অর্ধেক নিউ ইয়র্ক রাজ্যে। বর্তমানে নিউ অরলিয়েন্স ও ডেট্রয়েটের মত অঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস মন্তব্য করেছেন যে, কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।

পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরার বিষয়ে তাদের পূর্বের নির্দেশনা পরিবর্তন করার বিষয়ে আলোচনা করবে এখন পর্যন্ত ৯ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে এবং অন্তত ৪৬ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরার বিষয়ে তাদের পূর্বের নির্দেশনা পরিবর্তন করার বিষয়ে আলোচনা করবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিচ্ছিল যে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি, আক্রান্ত ব্যক্তিকে সেবাদানকারী ব্যক্তি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ছাড়া কারো মাস্ক পরার প্রয়োজন নেই। তবে এখন সবাইকেই মাস্ক পরতে পরামর্শ দেয়ার কথা চিন্তা করছে তারা। করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে নেয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ। অধিকাংশ দেশেই মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মানুষের চলাফেরার ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। এ ধরণের পদক্ষেপ নেয়ার কারণে পৃথিবীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধেক মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনো মাত্রায় নিষেধাজ্ঞার ওপর পড়েছেন। স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ পড়ার কারণে কিছুদিনের মধ্যেই অনেক দেশেই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণের ঘাটতি দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 18 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 4 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 4 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 10 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 19 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক