হোম
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২০ ১০:৫৪ পূর্বাহ্ণ

Boris-korona-attack-mknewsbd

ফাইল ছবি

বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয় ২৭শে মার্চ দশদিন আগে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হবার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট জানিয়েছে, রোববার সন্ধ্যায় তাকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়েছে। জ্বরসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ ছিল তখন তার শরীরে। বলা হচ্ছে, ‘সতর্কতা’ হিসেবে ডাক্তারের পরামর্শে মি. জনসনকে হাসপাতালে নেয়া হয়েছে। অসুস্থতা সত্ত্বেও মি. জনসন ব্রিটেনে সরকার প্রধানের দায়িত্বপালন চালিয়ে যাচ্ছেন, তবে আজ পরের দিকে করোনাভাইরাস নিয়ে অনুষ্ঠিতব্য একটি সভায় সভাপতিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে মি. জনসন রাতে হাসপাতালে থাকবেন এবং রুটিন পরীক্ষানিরীক্ষা করা হবে তার। এক বিবৃতিতে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষানিরীক্ষার জন্য প্রধানমন্ত্রী মি. জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, প্রধানমন্ত্রী ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএসের সব কর্মীকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং জনগণকে সরকারের উপদেশ অনুযায়ী বাড়িতে থাকতে, স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষা এবং জীবনরক্ষায় সহায়তার আহ্বান জানিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিটি আমেরিকান তার জন্য প্রার্থনা করছে। তিনি আমার একজন খুবই ভালো বন্ধু, একজন অসাধারণ ভদ্রলোক এবং একজন অসাধারণ নেতা। মি. ট্রাম্প আশা প্রকাশ করেন যে মি. জনসন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, কেননা তিনি একজন শক্ত মানুষ। এদিকে, লেবার নেতা কির স্টারমারও মি. জনসনের দ্রুত আরোগ্য কামনা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনাভাইরাস নিয়ে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে চাপ ব্রিটেনের রানী এবং প্রধানমন্ত্রী দুইজনই করোনাভাইরাস মহামারি নিয়ে দেশটির জনগণের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে ভাইরাসের ভয়াবহতা অনুভব করতে পারছেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককেরও করোনাভাইরাস শনাক্ত হয় এবং তিনি সেলফ আইসোলেশন থেকে ফিরেছেন তবে অসুস্থতা সত্ত্বেও ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা চান মি. জনসন যেন সরকার প্রধানের দায়িত্ব চালিয়ে যান, এবং মন্ত্রীসভার সদস্য ও আমলাদের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই ভাইরাস বিষয়ে প্রচলিত ও স্বাভাবিক কোনকিছু আগাম বলা সম্ভব নয়, যতই বলা হোক প্রধানমন্ত্রীর রুটিন পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাস এর আগেও তার প্রাণসংহারী ক্ষমতার প্রমাণ দিয়েছে। যে কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কর্মকর্তা এবং মন্ত্রীসভার সদস্যদের সবাইকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

কোভিড-১৯ এর কারণে ইতিমধ্যেই ব্রিটিশ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, মানুষের স্বাভাবিক স্বাধীনতার পরিধি সীমিত হয়েছে এবং সর্বোপরি এখন দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও আক্রান্ত হচ্ছেন।

কী পরীক্ষানিরীক্ষা হবে মি. জনসনের?
চিকিৎসক ও ব্রডকাস্টার ডা. সারাহ জার্ভিস জানিয়েছেন, মি. জনসনের এখন বুকের এবং ফুসফুসের এক্স-রে হবার কথা, বিশেষ করে যদি তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়ে থাকে। এছাড়া তার হৃদপিণ্ডের অবস্থা জানতে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, তার শরীরে অক্সিজেনের মাত্রা পরীক্ষা, রক্তে শ্বেত কণিকার পরিমাণ নিরূপণ এবং তার কিডনি ও লিভারের কার্যক্ষমতার পরীক্ষা হবার কথা। গত ২৭শে মার্চ ঘোষণা করা হয় যে প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তখন থেকে তিনি বাড়িতে থেকে সরকারি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার তাকে জনসমক্ষে দেখা যায়, যখন ডাউনিং স্ট্রিটে তার ফ্ল্যাটের বারান্দা থেকে হাত নেড়ে তিনি এনএইচএস এবং এর কর্মীদের অভিনন্দন জানান।এছাড়া পরদিন শুক্রবার দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে করোনাভাইরাস সংক্রান্ত একটি বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। ওইদিনই তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন যাতে বলা হয় তার শরীরে এখনো ছোটখাটো উপসর্গ দেখা যাচ্ছে।

শনিবার মি. জনসনের গর্ভবতী সঙ্গী ক্যারি সাইমন্ডস টুইট করে জানান, করোনাভাইরাসের প্রধান উপসর্গ নিয়ে এক সপ্তাহ যাবৎ তিনি শয্যাশায়ী। তবে তিনি জানান তার ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হয়নি। এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের করোনাভাইরাস শনাক্ত হয় এবং বৃহস্পতিবার তিনি সেলফ আইসোলেশন থেকে ফিরে ডাউনিং স্ট্রিটের প্রতিদিনকার সংবাদ সম্মেলনে অংশ নেন। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় দেশটির প্রধান চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটিকেও সেলফ আইসোলেশনে যেতে হয়েছিল। গত মাসে প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছিলেন, কোন কারণে মি. জনসন দায়িত্ব পালনে অক্ষম হবার মতো অসুস্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‍্যাব দায়িত্ব পালন করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 3 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 8 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 18 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক