হোম
জাতীয়

মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টর: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যাচাই-বাছাই করতে মিয়ানমারের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে স্পিডবোটে নাফ নদ পার হয়ে টেকনাফের জালিয়াপাড়ার ট্রানজিট ঘাটে পৌঁছান প্রতিনিধিদলটি। সেখানে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তাদের স্বাগত জানান।

অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের ২২ সদস্যের প্রতিনিধিদলটি সকাল ৯টা ৫০ মিনিটে টেকনাফে পৌঁছায়। এ সময় তাদের নিরাপত্তা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর প্রতিনিধিদলের সদস্যদের একটি গাড়িতে করে টেকনাফ স্থলবন্দর মালঞ্চ রেস্টহাউসে আনা হয়। এরপর তাদের সঙ্গে নিয়ে সকলে যান টেকনাফের কেরুনতলীস্থ প্রত্যাবাসন ঘাটে। ওখানে দ্বিপক্ষীয় একটি বৈঠক শুরু হয়।
বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মিয়ানমার যেসব রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল, তা নিয়ে দুই দেশের মধ্যে এ বৈঠক হওয়ার কথা। শরণার্থীবিষয়ক কমিশন সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটির রুট ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে। তবে এ বৈঠক মানে প্রত্যাবাসন শুরু নয়। এদিকে শরণার্থী কমিশনের দাবি, বাংলাদেশ মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল। সেখান থেকে বেছে নেয়া হয়েছে মাত্র ৬০ হাজারের মতো। তালিকা ধরে এর আগেও দুবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল; কিন্তু রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন। বগুড়ায় বাজার গুলোতে এসেছে রসালো ফল তরমুজ, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ!! বগুড়া জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ। মৌসুমের শুরুতে এ ফল ক্রেতাদের আকর্ষণ করলেও দামের কারণে কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে অনেকে। সাধ্যের মধ্যে না থাকায় কেউ কেউ তরমুজ না কিনে ফিরে যাচ্ছেন খালি হাতে। তরমুজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন হাট-বাজারে যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল ও ভোলা থেকে আনা হচ্ছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এখন বাজারে সবুজ রঙের তরমুজের তুলনায় কালো রঙের তরমুজ বেশি রয়েছে। বিক্রেতারা বলছে কালো এ তরমুজের ভেতরটা টকটকে লাল এবং খেতে দারুণ মিষ্টি ও সুস্বাদু। আদমদীঘির সান্তাহার রেলগেট এলাকার তরমুজ বিক্রেতা এরশাদ হোসেন বলেন, সব জিনিসের দাম বেশি। তরমুজের দামও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম কম।

এখন বাজারে তরমুজ নতুন আসছে। মাল আমদানি বেশি হলেই দাম কমে যাবে। আমরা যে তরমুজ বিক্রি করতেছি সেগুলো বরিশাল ও ভোলা থেকে আনা। তরমুজ ৫০ টেকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কেনাবেচা কম। তরমুজ কিনতে আসা সামাদ উদ্দিন বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪০০-৫০০ টাকা লাগবে। একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা খুব কঠিন। তরমুজ ২০-২৫ টাকা কেজি হলে ভালো হতো। তরমুজ কিনতে আসা অটোভ্যান চালক কালাম হোসেন জানান, বাড়িতে ছয়জন মানুষ। একটা বড় তরমুজ কিনতে গেলে ৫০০ টাকা লাগবে। একদিনের কামাই তরমুজ কিনতেই শেষ। এজন্য তরমুজ না কিনেই যাচ্ছি। দাম কমলে তার পর কিনে খাওয়াবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক