হোম
ধর্ম ও ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া আহমদীয়া মসজিদ ঘিরে আবার উত্তেজনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২০ ৮:০৭ পূর্বাহ্ণ

B-Baria-mknewsbd

ফাইল ছবি

ঢাকায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহরে আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদ দখলের হুমকির আসার পর শুক্রবারের নামাজের আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। মসজিদটি ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে সেই পরিস্থিতি সামাল দেয়া হয়।

আহমদীয়া মুসলিম জামাত বলছে, স্থানীয় দু’টি কওমী মাদাসার পক্ষ থেকে তাহাফুজে খতমে নবুয়ত নামে একটি সংগঠনের ব্যানারে জুম্মার নামাজের পর জমায়েত ডাকা হয়েছিল। তারা আহমদীয় মুসলিমদের মসজিদটি দখলের হুমকি দিলেও পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কঠোর ব্যবস্থার কারণে তারা সে চেষ্টা করেনি। কওমী মাদ্রাসা দু’টির ফোরামের নেতারা অবশ্য দখলের হুমকি দেয়ার কথা অস্বীকার করেছেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের এই মসজিদ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে।

আহমদীয়া মুসলিম জামাতের স্থানীয় নেতা মনজুর হোসেন অভিযোগ করেন, গত মঙ্গলবার তাদের মসজিদে শিশুদের একটি অনুষ্ঠান চলার সময় হঠাৎ করে অসত্য গুজব ছড়িয়ে সেখানে হামলা করা হয়েছিল। এরপর স্থানীয় দু’টি কওমী মাদ্রাসা থেকে খতমে নবুয়তের ব্যানারে শুক্রবার মসজিদ দখলের হুমকি দেয়া হলে তাদের পরিবারগুলোর মধ্যে আতংক সৃষ্টি হয়।

বাংলাদেশে আহমদীয়া মুসলিমদের মসজিদে পুলিশ-র‍্যাবের পাহারা বসানোর ঘটনা আগেও ঘটেছে

বাংলাদেশে আহমদীয়া মুসলিমদের মসজিদে পুলিশ-র‍্যাবের পাহারা বসানোর ঘটনা আগেও ঘটেছে

তিনি জানিয়েছেন, জুম্মার নামাজের সময় তাদের মসজিদ ঘিরে গোটা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া হুমকির কারণে আগে থেকেই তারা তাদের মসজিদের ভেতরে অবস্থান নিয়েছিলেন। মনজুর হোসেন বলেন, গত ১৪ই জানুয়ারি আমাদের মসজিদে আক্রমণের পর থেকে আমরা আতংকগ্রস্ত ছিলাম। এরপর মসজিদ দখলের হুমকি আমাদের আরও উদ্বিগ্ন করেছিল। তবে পুলিশ এবং স্থানীয় প্রশাসন ব্যাপক ব্যবস্থা নিয়েছিল। সেজন্য শুক্রবার জুম্মার নামাজের পর আমাদের কাছের দু’টি কওমী মাদ্রাসায় অনেক জমায়েত করলেও তারা আর এদিকে আসে নাই। এখন পুলিশের তৎপরতার কারণে মসজিদ দখল করতে পারে নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে আবারও কর্মসূচি দিয়েছে। ফলে আমাদের ভয় থাকছেই। আহমদীয়া মুসলিম জামাতের মসজিদের দুই পাশে দু’টি কওমী মাদ্রাসা। ফলে সেখানে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে পুলিশ বলছে।

আহমদীয়া মুসলিম জামাত অভিযোগ করেছে, এক যুগ আগে তাদের একটি মসজিদ দখল করে নিয়েছিল আহমদীয়া সম্প্রদায়-বিরোধী একটি সংগঠন এবং সে সময়ই তারা এখনকার মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে খতমে নবুয়তের নেতারা বলেছেন, জুম্মার নামাজের পর মাদ্রাসার ভিতরে তাদের জমায়েত থাকলেও তারা কোনো কর্মসূচি পালন করেন নাই। তাদের অন্যতম নেতা সাজেদুর রহমান বলেছেন, মসজিদ দখলের কথা তাদের কোনো নেতার আগেকার বক্তব্যে এসেছিল। কিন্তু এই মসজিদ এবং আহমদীয়াদের বিরুদ্ধে আগামী ২০শে জানুয়ারি তাদের মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যহত রাখার কথা তিনি উল্লেখ করেছেন। আহমদীয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে আগের আন্দোলনের ধারাবাহিকতায় এখন আমরা কর্মসূচি দিয়েছি। কারণ এখন তাদের বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি যে তারা আমাদের কয়েকজনকে মারধর করেছিল। এখানে কারও কিছু দখলের বিষয় নেই। আমাদের কথা যে তারা মসজিদই করতে পারে না।

ঢাকায় খতমে নবুওতের একটি সভা: ফাইল ছবি

ঢাকায় খতমে নবুওতের একটি সভা: ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া শহরে আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের সাড়ে তিনশ’র মতো পরিবার বসবাস করে। তাদের কয়েকটি মসজিদ থাকলেও কান্দিপাড়া এলাকার মসজিদটি ঐ জেলায় তাদের কেন্দ্র বা বড় মসজিদ হিসেবে ব্যবহার হয়। ওই সম্প্রদায়ের একজন গৃহিণী কোহিনুর বেগম বলছিলেন, তাদের মসজিদ নিয়ে উত্তেজনার কারণে আতংকে তারা এখন ক’দিন ধরে বাড়ি থেকেই বের হতে পারছেন না।এখন ভয়ে আমরা মহিলারা ঘর থেকে বের হচ্ছি না। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। সবকিছু বন্ধ করে দিয়ে আমরা এখন ঘরে বন্দী রয়েছি। এত ভয় নিয়ে কি থাকা যায়?

ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, এলাকাটিতে দুই পক্ষ দীর্ঘ সময় ধরে বসবাস করলেও তারা পাল্টাপাল্টি নানা অভিযোগ করছে। তবে কয়েকদিন ধরেই সেখানে পুলিশ পাহারা দিচ্ছে এবং শুক্রবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখানে দুই পক্ষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করছে। তবে উত্তেজনার শুরু থেকে অর্থাৎ গত মঙ্গলবার থেকে আমরা এলাকায় পুলিশের পাহারা দিচ্ছি। আলোচনার মাধ্যমেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ কর্মকর্তা মি: হোসেন আরও বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয় মুসলিম জামাতের মসজিদ নিয়ে উত্তেজনা এবং আতংকের পরিবেশ এখন আর নেই বলেই তারা মনে করছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 20 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক