হোম
অপরাধ

বিএডিসির গুদাম থেকে ৯৪ টন সার চুরি, গুদাম রক্ষক বরখাস্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাফার গুদাম থেকে ৯৪ দশমিক ২ টন সার চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে ঘটনা প্রমাণিত হওয়ায় বিএডিসির উপসহকারী পরিচালক (গুদাম রক্ষক) জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত জসিহুর রহমানকে বগুড়া আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী। এ বিষয়ে বিএডিসির পক্ষ থেকে গঠিত দুই সদস্যবিশিষ্ট টাস্কফোর্সে রয়েছেন জামাল উদ্দীন, উপপ্রধান (পরিকল্পনা) এবং মঈনুল ইসলাম (সম্পাদক, জনসংযোগ বিভাগ)।

বৃহস্পতিবার (২০ জুলাই) ওই গুদামে গিয়ে তথ্য অনুসন্ধানে জানা গেছে, গুদামের রক্ষক বিএডিসির উপসহকারী পরিচালক জসিউর রহমান বিভিন্ন সময়ে ভুয়া চালানের মাধ্যমে ১৮ দশমিক ৩ টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ৪৪ দশমিক ১ টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং ৩১ দশমিক ৮ টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আত্মসাৎ করেছেন। গত ২৬ এপ্রিল বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদারসহ ওই বিভাগের আরও কর্মকর্তাদের নিয়ে সান্তাহারে বাফার গুদাম পরিদর্শন করেন। পরে এ বিষয়ে বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করে।
টাস্কফোর্স গত ১৭ জুলাই গুদামে সারের বস্তা গণনা করে ওই পরিমাণ সার লোপাটের বিষয়টি জানতে পারে।
এ দিকে সার লোপাটের বিষয়টি ধামাচাপা দিতে জসিউর রহমান গত মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে আবার গুদামে ভরেন। টাস্কফোর্সের তদন্তে সার চুরির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে গত ১৮ জুলাই জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করে বগুড়া আঞ্চলিক অফিসে বদলি করা হয়।

চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী বিএডিসির সচিব মো. আশরাফুজ্জামান এসংক্রান্ত চিঠি পাঠান। এ বিষয়ে জানতে জসিউর রহমানের ব্যবহৃত ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।সার চুরির ঘটনা তদন্তের সময় সান্তাহার সার গুদাম থেকে সার সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন একাধিক ডিলার। বৃহস্পতিবার সকাল থেকে সার সরবরাহ বন্ধ ছিল। পরে বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী সার সরবরাহের নির্দেশ দিলে বেলা ৩টার দিকে ডিলারদের সার সরবরাহ শুরু হয়।
এ সময় আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. কাজেম আলীকে জসিউর রহমানের বাসভবনে প্রায় তিন ঘণ্টা বৈঠক করতে দেখা যায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সারের বস্তা গণনার জন্য এখানে এসেছেন।

এ বিষয়ে সেলফোনে যোগাযোগ করলে বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ বলেন, ‘সারের বর্তমান মজুত জানার জন্য আরও গণনা করা হচ্ছে। সার আত্মসাতের ঘটনায় জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে
রংপুর 9 hours আগে

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 10 hours আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 20 hours আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 24 hours আগে

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
দুর্ঘটনা 1 day আগে

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি লাউড়েরগড় বাসীর
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড় আদর্শ ক্লিনিকে প্রসূতি মাসহ ও ২ জন নবজাতক শিশুর
দুর্ঘটনা 2 days আগে

ঢাকা আশুলিয়ায় পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক