হোম
অর্থনীতি

বিএডিসি খামার ডোমারে আউশ ধানের বীজ তৈরি ও রোপনে ব্যস্ত কৃষকেরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুন, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ৯নং সোনারায় ইউনিয়নে অবস্থিত বিএডিসি উৎপাদন খামার। উক্ত খামারে আলু উৎপাদনের পাশাপাশি এবছর ২শত ৬০ একর জমিতে আউশ ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন উক্ত খামারে নিয়োজিত কৃষাণ কৃষাণীসহ অত্র দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

খামারের পুরো এলাকা ঘুরে দেখা যায় আউশ ধান রোপনের কাজ চলছে পুরোদমে,সকাল থেকে শুরু করে বীজ বপন এবং মেশিন দিয়ে চারা রোপণে ব্যস্ত খামারের কৃষাণ কৃষাণীরা।

শ্রমিকরা জানায় আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা খুব সহজেই কাজ করতে পারছি। এবং বর্তমানে এই খামারে ৩ ফসলি উৎপাদন হচ্ছে।

বিএডিসি খামারে কর্মরত শ্রমিক সর্দার নাসিরুল হক বলেন, বর্তমানে বীজ তৈরি এবং রোয়া লাগানোর কাজে ১টি ব্লকে ১শত ২০ জন পুরুষ এবং মহিলা শ্রমিক কাজ করছে।
বীজ বপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রথমে মাটিতে ব্লিচিং পাউডার দিয়ে শোধন করা হয়, তারপর সেই মাটির সাথে রাসায়নিক সার ইউরিয়া, টিএসপি,ড্যাব, জীব,জিংক এবং ম্যাগনেশিয়ামের পাশাপাশি বীজ রক্ষার স্বার্থে কিটনাশক ব্যবহার করা হয়।

৫ থেকে ৭ দিনের মধ্যে নেটিংয়ের মাধ্যমে মাটিকে তৈরি করা হয় এরপর পানির সাথে প্রভেক্স পাউডার মিশিয়ে ১৬ ঘন্টা ভিজিয়ে রাখা হয় এবং ভিজিয়ে রাখা বীজ পূর্ণরায় ২৪ ঘন্টা জাগ দিয়ে রেখে ট্রেরের মাধ্যমে বপন করা হয় এবং ১৬/১৮ দিনের মধ্যে রোয়া লাগানোর উপযোগী হয়ে উঠে এরপর মেশিনের মাধ্যমে রোয়া লাগানো হয়। বর্তমানে এই খামারে আমার নিয়ন্ত্রণে ৮৫ একর জমি রয়েছে যেটা আমার তদারকিতে কাজ চলছে।

তিনি আরও বলেন,ডোমার বিএডিসি উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়ার দিক নির্দেশনায় মানসম্পন্ন বীজআলু উৎপাদন, সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে চলতি উৎপাদন মৌসুমে ২ শত ৫৫ একর জমিতে আউশ ধান বীজ এবং আমন ধান ৮০ একর জমিতে উৎপাদনের জন্য চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। চলতি মৌসুমে আধুনিক যান্ত্রিক উপায়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে রোপনের কাজ চলছে। এবং আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজেই কাজ করতে পারছি, এতে কষ্ট যেমন কমেছে তেমনি রোপন কার্যক্রমে সময়ও কম লাগছে।

জানা গেছে বিগত বছরে ২শত ৪০ একর জমিতে আউশ ধান আবাদ করা হয়েছে এবং উৎপাদন হয়েছে ৩শত ৮০ মেঃটন বীজ ধান। এর পাশাপাশি ৩৮ একর জমিতে আমন ধান বীজ (ব্রি-ধান-৭৫) চাষ করা হয়েছিল এতে উৎপাদিত হয়েছে ৫৩ মেঃটন ধানবীজ। ১৫ একর জমিতে ব্রি-ধান-৩৪ চাষ করা হয় এতে উৎপাদিত হয়েছে ১৮ মেঃটন ৩শত কেজি ধানবীজ।

এবিষয়ে এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় বর্তমানে বিএডিসি উৎপাদন খামারের অবস্থা অনেক ভালো। এখানে উপ-পরিচালক পদে আবু তালেব মিয়া যোগদানের পর থেকে তিনি খামারের চিত্র বদলে দিয়েছেন।

যেখানে এই খামারে বছরে একবার ফসল উৎপাদন হয় সেই জমিতে তিনি বছরে ৩ বার ফসল উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। পাশাপাশি অনাবাদি জমিগুলো ফসলের আওতায় এনেছেন।
এবিষয়ে বিএডিসি উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়া বলেন, বিগত বছর গুলোতে আলুবীজ উৎপাদনের পর জমিগুলো পড়ে থাকতো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, সেই লক্ষ্যে জমিকে আউশ চাষাবাদ করার উপযোগী করে তোলা হয়েছে।

এর আগে লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি আলুবীজ উৎপাদন করে খামারের সুনাম অর্জনে সক্ষম হয়েছি। এবার লক্ষমাত্রার চেয়ে ২০ ভাগ ফলন বেশি হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। খামারের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১৮ একর জমি বর্ধিত করা হয়েছে এবং প্রতিটি জমিকে ফসলের আওতায় আনার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি এবং সকলের প্রচেষ্টায় খামারের উৎপাদন বৃষ্টি পাচ্ছে বলে জানিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 12 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 12 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক