হোম
অর্থনীতি

বাংলাদেশের একটি প্রাইভেট ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের একটি প্রাইভেট ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও। ভল্ট থেকে প্রায় চার কোটি টাকা গায়েব হওয়া নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বংশাল থানার ডিউটি অফিসার এসআই মাসুম বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, শুধুমাত্র তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থেই তাদেরকে পুলিশে সপোর্দ করা হয়েছে।

এখন পর্যন্ত কারও বিরুদ্ধে চুরি বা অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়নি। বৃহস্পতিবার ব্যাংক শাখাটির ইন্টারনাল অডিটে এই টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ব্যাপারে মি. রহমান জানান, ব্যাংকের নিয়মানুযায়ী প্রতিদিনের লেনদেন শেষে ভল্টের টাকার হিসাব করে থাকেন সংশ্লিষ্ট শাখার সিনিয়ার ক্যাশ ইনচার্জ। বৃহস্পতিবার হিসাব করতে গিয়ে ওই কর্মকর্তা প্রায় চার কোটি টাকার গড়মিল পান। এরপর তিনি এ সংক্রান্ত কাগজপত্র ব্যাংকের ম্যানেজার অপারেশন্সকে জানানো হলে পুনরায় হিসাব করা হয়।

সেখানেও হিসাবে টাকার অংক কম আসায় বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানানো হয়। পরে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি পুলিশের কাছে অভিযোগ করেন বলছেন ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা। তবে এতোগুলো টাকা খোয়া যাওয়ার বিষয়টি কি একদিনের হিসাবে বেরিয়ে এসেছে নাকি ব্যাংক ক্লোজিং এর আগে জুন মাসে যে অডিট হয় সেই হিসেবে সামনে এসেছে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি। পুলিশ জানিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের হিসেবের গড়মিল সংক্রান্ত ওই অভিযোগের ভিত্তিতে রাতেই ব্যাংকের দুই কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ইতিমধ্যে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ভোল্টের চাবি ওই দুই কর্মকর্তার কাছে থাকায় ব্যাংকের নিয়মানুযায়ী তাদেরকেই পুলিশে সপোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মি. রহমান। তবে ব্যাংকের পক্ষ থেকে এখনও চুরি বা অর্থ আত্মসাতের কোন অভিযোগ আনা হয়নি। কী কারণে এই হিসাবে গড়মিল হচ্ছে – সেটা তদন্ত করতেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ৫৪ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে যদি হিসাবে গড়মিল বা অর্থ আত্মসাতের বিষয়টি সামনে আসে, তাহলে সে অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে, পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছেন, মামলা দায়ের হলে পুরো বিষয়টি খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক