হোম
কভিড-১৯

 বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২০ ৮:২৮ পূর্বাহ্ণ

 বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ-এম কে নিউজবিডি

ফাইল ছবি

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ।  বর্তমানে বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের হার একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এই হার বাড়ছে না আবার কমছেও না। গত কয়েকদিন ধরে গড়ে ১৫ হাজারের নিচে নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং শনাক্তের হার ১২-২০ শতাংশের মধ্যে উঠানামা করছে। তবে মৃত্যুর হার আগের তুলনায় কিছুটা বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মৃত্যুর হার আগের তুলনায় কিছুটা বেড়েছে। তারা বলছেন, এখন যারা মারা যাচ্ছেন তাদের অধিকাংশই বয়স্ক এবং সবার বয়সই পঞ্চাশের বেশি। আবার এদের অধিকাংশই করোনার পাশাপাশি আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। তারপরও এই লোকগুলো একেবারে শেষ মুহূর্তে এসে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। মৃত্যুর হার বাড়ার পেছনে এটা অন্যতম কারণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত একদিনের ব্যবধানে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩২ জনেরই বয়স পঞ্চাশের বেশি। আর এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪ হাজার ৬৬৮ জন। যার মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের বয়স ৫০ এর ওপরে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মৃত্যুর হার বেড়ে যাওয়াটা উদ্বেগের। এর কারণগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে, যারা মারা যাচ্ছেন তারা নানা জটিল রোগে আক্রান্ত বয়স্ক মানুষ। বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, হাঁপানি এ সমস্ত রোগ রয়েছে তাদের। আবার এই লোকগুলো একেবারে শেষ মুহূর্ত না হলে হাসপাতালে আসছেন না। তাদের ক্ষেত্রেই মৃত্যুর হারটা বেশি। কারণ তখন আর চিকিৎসকদের কিছুই করার থাকে না। তখন রোগীদের সব অঙ্গ ফেল করে বসে, যোগ করেন তিনি।

সমস্যাটি থেকে উত্তরণের উপায় হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলছেন, করোনা শনাক্ত হলেই বয়স্করা যেন হাসপাতালে যান, তা নিয়ে মানুষকে সচেতন করার বিষয়ে জোর দিতে হবে। এক্ষেত্রে তাদের উপসর্গ থাকুক বা না থাকুক, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তখন চিকিৎসক মনে করলে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে অথবা বাসায় রেখেই সেবা দিতে পারবেন। পুরোটাই যেন চিকিৎসকের সিদ্ধান্তে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন সংক্রমণের হার স্থিতিশীল পর্যায়ে রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহফুজা রিফাত বলেন, দুটি কারণে দেশের মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত বাড়িতে থেকে চিকিৎসা নিতে চায়। একটি হলো- মানুষের মধ্যে করোনা নিয়ে ভয় কমে গেছে এবং অন্যটি হলো- চিকিৎসা ব্যবস্থা নিয়ে আস্থার অভাব। এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভাবছে, করোনা তাদের কিছু করতে পারবে না। আর এ অবস্থার জন্য দায়ী কর্তৃপক্ষ। কারণ তারা মানুষের কাছে সঠিক বার্তা দিতে পারেনি। ফলে জনগণ আসলে বুঝতে পারছে না যে, করোনা ঝুঁকিটা কোথায় এবং কখন হাসপাতালে সেবা নিতে যেতে হবে, যোগ করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 hour আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 7 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক