হোম
কভিড-১৯

নীলফামারীর সৈয়দপুরে ২০ মাসের সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি ৫১ মাসেও এলাকাবাসী দুর্ভোগে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মে, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি: নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বোতলাগাড়ি ইউনিয়নের চ্যাংমারি পাড়া থেকে পোড়াহাট জিসি সড়ক নির্মাণকাজ ২০ মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও ৫১ মাসেও তা’ সম্পন্ন না হওয়ায় প্রায় ১৫ হাজার এলাকাবাসী চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন।

দুই কিলোমিটার দীর্ঘ, ১০ ফুট প্রস্থের এ সড়কটি নির্মাণে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ টাকা। কাজ বাস্তবায়নের দায়িত্ব পান মেসার্স খায়রুল কবির রানা নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। অথচ, তিনদফা সময় বাড়িয়েও কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর। যার ফলে সড়কের দুই পাশের প্রায় ১৫ হাজার এলাকাবাসী চলাচল করতে চরম দূর্ভোগে পড়েছেন।

সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুরু হওয়া ওই সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর। অর্থাৎ ২০ মাসে কাজ শেষ করে জন-সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু, নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার-বার তাগিদ দেওয়া সত্বেও শেষ করা তো দুরের কথা ঠিকাদারী প্রতিষ্ঠানের চাপে সংশ্লিষ্ট দপ্তর তিনদফা সময় বৃদ্ধি করেছেন। কিন্তু, অভিযোগ রয়েছে তারপরেও কাজে কোনো গতি ফিরেনি। ধরিগতিতে কাজ চলায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সংবাদকর্মীরা সরেজমিনে গেলে দেখা যায়, রাস্তা ১০ ফুট চওড়ার জায়গায় স্থানভেদে সাড়ে ৯ফুট থেকে পৌনে ১০ ফুট করা হয়েছে। নি¤œমানের ইট বিছানো হয়েছে। এমনকি রাস্তার দুই ধারের মাটিও ঠিক করা হয়নি। সড়কে খোঁয়া বিছানোর আগে বালু ও পানি পরিমাণমত ব্যবহার করা হয়নি। রোলার চালিয়ে রাস্তার বিছানো ম্যাটেরিয়াল (বেড) মজবুতও করা হয়নি। যার ফলে রাস্তার নির্মাণকাজ শেষ হলেও এ রাস্তা অল্পদিনেই নষ্ট হবে বলে ধারণা করছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট এলাকার সাইদুল ইসলাম, শফিকুল, রহিম, জাহানারা, আলিম, মরিয়মসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, প্রায় পাঁচ বছর অতিবাহিত হতে চললেও সড়কের নির্মাণকাজ শেষ হচ্ছে না। বর্ষাকালে রাস্তার ওপর দিয়ে চলাচল করতে স্থানীয়দের চরম বিড়ম্বনার শিকার হতে হয়। আর যতটাকু কাজ হয়েছে এবং এখন হচ্ছে তা’ নি¤œমানের দাবি করে তারা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের নির্মাণকাজ তদারকির দাবি জানান।

এনিয়ে কথা বলতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী একেএম আলী রেজা রাজু ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মাণকাজ শেষ করার বার-বার তাগিদ দেওয়ার কথা স্বীকার করে সংবাদকর্মীদের জানান, ডিবিসি টেস্ট এবং এলএএ ভ্যালু না থাকলে ঠিকাদার বিল পাবেন না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক