হোম
কভিড-১৯

বাংলাদেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল,গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ

mk-newsbd-kovid-19-up-date

ফাইল ছবি

বাংলাদেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল,গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন শনাক্ত হয়েছে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৩৭০ জন মারা গেলেন। আগের দিন সোমবার বাংলাদেশে করোনাভাইরাসের রেকর্ড পরীক্ষা, রোগী শনাক্ত ও মৃত্যু হয়। ওইদিন বাংলাদেশে ১৬০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছে ২১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবে পরীক্ষা করার মাধ্যমে করোনাভাইরাসে নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৩ জন।

স্বাস্থ্য বিভাগের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ সময় ৮ হাজার ৪৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৬৪৫টি। যাদের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ঢাকা মহানগরীতে সাতজন, ঢাকা জেলার বাকি অংশে দুইজন, নারায়ণগঞ্জে দুইজন, নরসিংদীতে একজন, গাজীপুরে দুইজন, চট্টগ্রাম জেলায় একজন, কুমিল্লায় দুইজন, চাঁদপুরে একজন, শেরপুরে একজন, বাগেরহাটে একজন এবং ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় তিনজন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে পাঁচজনকে। বর্তমানে আইসোলেশনে ৩ হাজার ৬১৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৩ হাজার ৫৩১ জনকে। তিনি জানান, বর্তমান করোনাভাইরাস চিকিৎসা সেবা দেয়া হাসপাতালগুলোয় মোট আইসিইউ রয়েছে ৩৯৯টি আর ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০৬টি। তিনি জানান, বর্তমানে হটলাইনে স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন ৪ হাজার ১৮৩জন চিকিৎসক। ২৪ ঘণ্টায় হটলাইনে টেলিফোন এসেছে ২ লক্ষ ১৬ হাজার ৩৫৭ জনের। জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ লক্ষ ১৭ হাজার ১০৫ জন। তাদের মধ্যে ৩ লক্ষ ১৮ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 8 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক