হোম
অর্থনীতি

বাংলাদেশে এলপিজির গ্যাসের দাম প্রতি মাসেই কেন সমন্বয় করা হয়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে এলপিজির গ্যাসের দাম প্রতি মাসেই কেন সমন্বয় করা হয় ? লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যা এলপিজি নামে পরিচিত সেটির দাম নির্ধারণ নিয়ে সোমবার আবারো গণ শুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য হার পরিবর্তনের জন্য অনুষ্ঠিত ওই গণ শুনানিতে বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভোক্তাদের প্রতিনিধিরা অংশ নেয়। এদিকে এনিয়ে বেশ কয়েক বার এই গ্যাসের দাম নির্ধারণ নিয়ে গণ শুনানি হলো। এছাড়া প্রায় প্রতিমাসেই এই পণ্যটির দাম সমন্বয় করা হয়ে থাকে।

কিন্তু নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম এতো ঘন ঘন কেন পরিবর্তন করা হয়? খুব লস হয়ে যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন খাতে এলপি গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে রান্নার কাজে এটি সরকারি গ্যাস সংযোগের বিকল্প হয়ে উঠছে। রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা সুলতানা দোয়েল। তিনি জানান, গত প্রায় পাঁচ মাস ধরে সিলিন্ডারের মাধ্যমে রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করছেন তিনি। রাজধানীতে নতুন করে গড়ে ওঠা বহুতল আবাসিক ভবনগুলোতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকার কারণে এই গ্যাসই এখন তার সংসারের অন্যতম অনুষঙ্গ। তবে চার জনের পরিবারের রান্নার চাহিদা পূরণ করতে দুটি গ্যাস সিলিন্ডার দরকার হয়। দুটি সিলিন্ডার মিলিয়ে মোট ৪৫ লিটার গ্যাস কিনতে তার খরচ পড়ে প্রায় ৪,০০০ টাকার মতো।

গ্যাস সঙ্কটে রাজধানী সহ অনেক অঞ্চলেই বাসাবাড়িতে বিঘ্ন হয় নিত্যদিনের রান্না। সুলতানা দোয়েল বলেন, টেনে হিঁচড়ে প্রায় দেড় মাস যায় আমার এই গ্যাসে। তিনি বলেন, সরকারি গ্যাস সংযোগ পেলে যেখানে প্রতি দুই মাসে ২,০০০ টাকা বিল দিতে হয়, সেখানে তাকে দেড় মাসেই দিতে হয় ৪,০০০ টাকা। তিনি বলেন, এটা খুব লস হয়ে যাচ্ছে। তবে বাধ্য করে ব্যবহার করতে হচ্ছে। ভোক্তাদের এমন অভিযোগের পরই ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব এর করা মামলার পর ২০২০ সাল থেকে এলপিজির দাম নির্ধারণ শুরু হয়।

প্রতিষ্ঠানটির জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম বলেন, এলপিজির ব্যবসায়ীরা দাম নির্ধারণের জন্য বিইআরসিতে আবেদন না করার কারণে দীর্ঘদিন এই পণ্যটির কোন দাম নির্ধারণ হয়নি। গত বছর আদালতের নির্দেশনার পর এই পণ্যটির দাম নির্ধারণে গণ শুনানি হয়। সর্বশেষ গত এপ্রিলে একটি গণ শুনানি অনুষ্ঠিত হয়েছিল। তবে তখন যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল সেটি এলপিজি ব্যবসায়ীরা কার্যকর না করায় ভোক্তা অধিকারের পক্ষে কাজ করা সংগঠন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আপত্তি তোলে। টি লিকুইড গ্যাস নয়, বরং লিকুফায়েড পেট্রোলিয়াম বা এলপি গ্যাস। এটা পুরোটাই আমদানি করা হয়। যার ফলে অগাস্টে আবারো গণ শুনানির তারিখ নির্ধারিত হলেও সেটি কোভিড ও হাইকোর্টের আদেশের কারণে পিছিয়ে যায় ।

গণ শুনানি ও দাম সমন্বয় কী?
বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশনের সহকারী পরিচালক শাহাদত হোসেন বলেন, গণ শুনানি এবং দাম সমন্বয়ের বিষয়টি একটু ভিন্ন। প্রতিমাসেই এলপিজির দাম সমন্বয় করা হয়। আর গণ শুনানি হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে। এছাড়া প্রতিমাসে দাম সমন্বয়ের বিষয়ে মি. হোসেন বলেন, এলপিজি এমন একটি পণ্য যেটি বিদেশ থেকে আমদানি করা হয়। আর এ কারণেই আন্তর্জাতিক বাজারে দাম উঠা-নামা করলে সে হিসেবে বাংলাদেশেও পণ্যটির দাম সমন্বয় করা হয়। এটি বিইআরসি করে থাকে।
আর গণ শুনানিতে এলপিজির মজুদ ও বোতলজাতকরণের সাথে সংশ্লিষ্ট লাইসেন্স রয়েছে এমন ব্যবসায়ী এবং ভোক্তাদের প্রতিনিধিরা থাকেন। সেখানে দুই পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি-দুটোই আমলে নিয়ে মাঝামাঝি একটি দাম নির্ধারণ করা হয়। এই কাজটিও করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

দাম কেন ঘন ঘন পরিবর্তিত হয়?
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, গ্যাস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণে দেশে এলপিজি একটি আমদানি-নির্ভর পণ্য। তিনি বলেন, অপরিশোধিত তেল শোধনাগারে নিয়ে পরিশোধনের পর তেলের পাশাপাশি প্রায় ১০টি পণ্য বাইপ্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসে। এলপি গ্যাস তার মধ্যে একটি।
যার কারণে আন্তর্জাতিক বাজারে যখনই তেল বা এ জাতীয় পণ্যের দাম উঠানামা করে তখনই এ সম্পর্কিত পণ্যের দামও উঠানামা করে। তিনি বলেন, এ ধরণের পণ্যের কোন সুনির্দিষ্ট দাম থাকে না। একদিন এমনকি ঘণ্টার পার্থক্যের কারণেও দাম পরিবর্তিত হয়ে যায়। আর এ কারণেই এলপিজির দামও ঘন ঘন পরিবর্তন হয়। তার মতে, দামের এমন ওঠানামা সহ্য করা ছাড়া খুব বেশি কিছু করার নেই। তিনি বলেন, এর আগে এলপি গ্যাসের দাম কোন নিয়ন্ত্রণের মধ্যে না থাকার কারণে এ বিষয়ে তেমন একটা নজরে আসেনি। যার কারণে এই প্রভাবের সাথে বাংলাদেশের মানুষ খুব বেশি একটা পরিচিত নয়। তবে বিশ্বের অন্য শহরগুলোতে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডা. ইজাজ হোসেন বলেন, সরকার যদি নির্দিষ্ট পরিমাণ এলপিজি আমদানি করে বাফার স্টক বা মজুদ করতে পারতো যাতে এগুলো দাম বাড়ার সময়টাতে ব্যবহার করা যেতো তাহলে এই দাম সমন্বয়ের বিষয়টি কিছুটা স্থিতিশীল করা সম্ভব। তবে এই সময় কখনোই তিন মাসের বেশি হওয়া সম্ভব নয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক সময় সৌদি আরবের আরামকো কর্তৃপক্ষও মাস ভিত্তিক দাম বেধে দিয়ে থাকে যার সাথে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হয়।

ভোক্তাদের উপর কী প্রভাব পড়ছে?
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম অভিযোগ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সমন্বয় করে গ্যাসের যে দাম নির্ধারণ করে তা কখনোই তেমন কার্যকর হতে দেখা যায় না। ফলে সেটি ভোক্তাদের উপর কী প্রভাব ফেলে তাও বোঝা যায় না। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রতি বছর প্রায় ১২ লাখ টন এলপিজি বাংলাদেশে আমদানি করা হয়। মি. আলম বলেন, আর এই আমদানির জন্য যে অর্থ ব্যয় হয়, ভোক্তাদেরকে তার প্রায় ১০ গুণ টাকা দিয়ে এলপিজি কিনতে হয়। বাংলাদেশে ভোক্তাদের সিলিন্ডার প্রতি কমপক্ষে ১০০ টাকা করে বেশি দিতে হয়। এ বিষয়ে সোমবার গণ শুনানিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, গ্যাসের যে দাম নির্ধারণ করে দেয়া হয় সেটি কার্যকর করা সম্ভব নয় কারণ এর ফলে তাদের ক্ষতির মুখে পড়তে হয়।

জাহাজ ভাড়া, পরিবহন ব্যয়, এলসি মার্জিনসহ নানা খাতে তাদের ব্যয় বাড়ার কারণে এই দাম কমানো সম্ভব হয় না। কম দামে এই সেবা দেয়া সম্ভব হবে না বলেও জানান তারা। এদিকে, বিইআরসির নির্ধারিত দাম কার্যকর হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে কী করা হয় এমন প্রশ্নে বিইআরসির সহকারী পরিচালক শাহাদত হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়া বিইআরসির আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে পর্যায়ক্রমে এই কমিশনটিও এটি দেখবে বলে জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 5 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 8 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 8 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 9 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 16 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক