হোম
কভিড-১৯

বাংলাদেশ করোনাভাইরাস গণটিকা দক্ষিণ এশিয়ায় পঞ্চম।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ করোনাভাইরাস গণটিকা দক্ষিণ এশিয়ায় পঞ্চম। করোনাভাইরাস প্রতিরোধী গণ-টিকাদান কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ৪টি দেশ এবং পিছিয়ে রয়েছে ৩টি দেশ। টাস্কফোর্স অন কোভিড-১৯ ভ্যাকসিনস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংস্থাটির ওয়েবসাইটে গতকাল শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা তিনটি দেশ হলো- আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। আর এগিয়ে থাকা দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। সংস্থাটি জানিয়েছে, গড়ে প্রতি সপ্তাহে বাংলাদেশে প্রতি ১০০ জন মানুষের মধ্যে কোভিড-১৯ টিকা নিচ্ছেন শূন্য দশমিক ১১ শতাংশ মানুষ। এই হার ভারতে শূন্য দশমিক ৩১।

এ ছাড়া পাকিস্তানে শূন্য দশমিক ১৯, নেপালে শূন্য দশমিক ৩৩ এবং শ্রীলঙ্কায় ১ দশমিক ৬৩। অন্যদিকে, বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা তিন দেশে এই হার আফগানিস্তানে শূন্য দশমিক ০৫, ভুটানে শূন্য দশমিক ০৪ এবং মালদ্বীপে শূন্য দশমিক ০৮ শতাংশ।

কোভিড-১৯ বিষয়ক এই বিশেষ টাস্কফোর্সের ওয়েবসাইটে বলা হয়েছে, যে গতিতে বাংলাদেশে টিকাদান কর্মসূচি চলছে, তা অব্যাহত থাকলে চলতি বছর শেষে দেশটির মোট জনসংখ্যার ১৯ দশমিক ৬৪ শতাংশ মানুষ টিকা কর্মসূচির আওতায় আসতে পারে। এতে আরো বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৪০ লাখ ৭০ হাজার। বাংলাদেশ সরকার চলতি ২০২১ সালের মধ্যে ৪০ শতাংশ এবং পরের বছর ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ৬০ শতাংশ মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বর্তমান গতি অব্যাহত থাকলে সেই লক্ষ্য কখনোই পূরণ হওয়া সম্ভব নয়।

সংস্থাটি আরো জানিয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হলে বাংলাদেশ সরকারকে সাপ্তাহিক টিকাদানের হার শূন্য দশমিক ৪৯-এ উন্নীত করতে হবে। এ ছাড়া ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ৬০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণ করতে হলে সাপ্তাহিক টিকাদানের হার শূণ্য দশমিক ৩৫-এ উন্নীত করতে হবে।

এতে বলা হয়েছে, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকাদানের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। অথচ চলতি জুলাইয়ের ২৫ তারিখ পর্যন্ত দেশটিতে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭০ লাখ ৫৬ হাজার মানুষ। আর টিকার ডোজ সম্পূর্ণ করেছেন বা দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০ লাখ ৩০ হাজার মানুষ।

করোনা বিষয়ক টাস্কফোর্সের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, টিকা কর্মসূচি চালিয়ে নিতে বাংলাদেশ এ পর্যন্ত মোট ১৫ কোটি ৮০ লাখ ১০ হাজার ডোজ টিকা কেনার চুক্তি করেছে। বিপরীতে এসব চুক্তির আওতায় দেশটি এ পর্যন্ত মোট ২ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 7 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 7 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 7 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক