হোম
অর্থনীতি

বাংলাদেশ ও সিঙ্গাপুর পর্যটন শিল্পর বিকাশে অংশীদারত্ব বৃদ্ধির আশা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনে জাপানের ফুকুওকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ নানান বিষয়ে অংশীদারিত্ব বেগবান করার ব্যাপারেও তিনি আশাবাদী।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী ডেসমন্ড লি এর সাথে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস নগর জীবনের সকল অনুষঙ্গকে সমন্বয় করে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিবেচনায় নিয়ে একটি টেকসই ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনার লক্ষে দীর্ঘমেয়াদী মহা-পরিকল্পনা প্রণয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে অবগত করেন।

প্রতি উত্তরে জলবায়ু পরিবর্তন জনিত আঘাত মোকাবেলা, শহর ব্যবস্থাপনায় টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের উদ্যোগকে অত্যন্ত প্রশংশনীয় উল্লেখ করে সিঙ্গাপুরের উন্নয়ন মন্ত্রী বলেন, এ ধরনের পরিকল্পনা ও তার যথার্থ বাস্তবায়ন নগর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি ও প্রশংসনীয়। এর মাধ্যমে ঢাকা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার পাশাপাশি জলবায়ু অভিঘাত সহনশীল ও আধুনিক নগরী হিসেবেও গড়ে ওঠবে। বৈঠকে পর্যটন শিল্পের বিকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মেয়র তাপস ও ডেসমন্ড লি. আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও ঢাকা-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত নানাবিধ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ডিএসসিসি মেয়র এ সময় ঢাকাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরেন। জবাবে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ও সামষ্টিক উন্নয়নের প্রশংসা করেন। পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস জাপানের ফুকুওকা শহরের মেয়র মি.সোইচিরো তাকাসিমার সাথে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসময় দুই মেয়র নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলাপ করেন।

ফুকুওকার মেয়র বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাতসমূহের ব্যবস্থাপনা কার্যক্রমও তুলে ধরেন এবং এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে ডি এস সিসি মেয়র ফুকুওকার মেয়রকে ধন্যবাদ জানিয়ে দুই শহর একযোগে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং ফুকুওকার মেয়রকে ঢাকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ফুকুওকার মেয়র ডি এস সিসি মেয়রের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং ডিএসসিসি মেয়রকেও ফুকুওকা পরিদর্শনের আমন্ত্রণ জানান। ডিএসসিসি মেয়র সুবিধাজনক সময়ে ফুকুওকা সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর ডিএসসিসি মেয়র সিঙ্গাপুরের আরবান রিডেভেলপমেন্ট অথরিটির সিইও প্রকৌশলী হুই লিম এর সাথেও আলাদা আরেক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম ও ডিএসসিসি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ৩১ জুলাই সিঙ্গাপুরের মেরিনা স্যান্ডস্ বে হোটেলে ৪ দিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ শুরু হয়। আগামী ৩ অগাস্ট ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ এর সমাপ্তি ঘটবে। সামিটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ ৬০ দেশের মেয়ররা অংশ নিচ্ছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 10 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 19 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 19 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক