হোম
ধর্ম ও ইসলাম

বর্তমান দুনিয়ায় প্রায় আট শত কোটি লোক বসবাস করছে। বুদ্ধিমান ও নির্বোধ ব্যক্তির পরিচয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ১১:২১ পূর্বাহ্ণ

Islam-mknewsbd

ফাইল ছবি

বর্তমান দুনিয়ায় প্রায় আট শত কোটি লোক বসবাস করছে। এদেরকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য প্রত্যেক ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে নিজেদের ধর্মবিশ্বাসকে সামনে রেখে পাদ্রী, পুরোহিত, সন্ন্যাসী এবং আল্লামা বানানোর কলাকৌশল যথাযথভাবে প্রয়োগ করে চলেছে। প্রতিষ্ঠিত হয়েছে অগণিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কুল্লিয়া, জামিয়া আরো বিষয়ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর আয়োজন করা হয়েছে শুধু কেবল একটিমাত্র উদ্দেশ্যকে সামনে রেখে, তা হলো পৃথিবীবাসীদের বুদ্ধিমান করে গড়ে তোলা। কেননা, দুনিয়ার বাসিন্দারা বুদ্ধিমান হলে নিজেদের বুদ্ধি-বিবেচনা খরচ করে এই ধূলার ধরণীকে স্বর্গোদ্যানে গড়ে তুলতে পারবে। বরং এই পৃথিবীটা অন্য এক নতুন পৃথিবীতে পরিণত হয়ে যাবে। তখন আর কোথাও নির্বোধ লোক খুঁজে পাওয়া যাবে না।
এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে, পৃথিবীর অন্ধকার যুগ অতিবাহিত হয়ে গেছে। তারপর অতিক্রান্ত হয়েছে মধ্যযুগ। তারপর গত হয়েছে আধুনিক যুগ। তারপর চলে গেছে বিজ্ঞানের যুগ। তারপর শুরু হয়েছে মহাকাশ ভ্রমণের যুগ। এখন আর বুদ্ধিমান লোকজনেরা মাটি, পানি, বাতাস ও আগুন সম্বলিত পৃথিবীতে বসবাস করতে চায় না। তারা মহাকাশে বিচরণরত গ্রহ-নক্ষত্রকে নিজেদের বাসস্থান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমরাও বলি হে বুদ্ধিমানের দল, এগিয়ে যাও। চালাও রকেট। হয়তো তোমাদের বুদ্ধির ঢেঁকি সুদ‚র মহাকাশে নতুন করে ধান করতে শুরু করবে। এতে আশ্চর্য হবার কি আছে।
তবে, যাবার বেলায় একটা কথা শুনে যাও। জানি, তোমাদের হাতে সময় কম, তবুও বলে রাখছি। কথাটা অমূলক নয়। কারণ, বলা হয়ে থাকে ‘রাজার কথা সকল কথার রাজা’। এই যদি হয় অবস্থা, তাহলে যিনি দু’জাহানের বাদশা, দুনিয়া ও আখেরাতের মধ্যমণি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ কান্ডারী তার কথাটি সকল কথার রাজা নয়? তোমরা তো বুদ্ধিমানের দল। তোমাদের বুদ্ধি এতদসম্পর্কে কি বলে? মরু আরবের উত্তপ্ত দহন জ্বালাকে উপেক্ষা করে, মিথ্যাশ্রয়ী গণমানুষের অত্যাচার, নির্যাতন ও বিরোধিতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবলোকন করে, মানুষের মাঝে প্রকৃত মানবতার পতাকা উত্তোলন করে, তিনি যা বলেছেন তা মন দিয়ে শোনো, হযরত আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রা. হতে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সা: বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব-নিকাশ নেয় এবং পরকালের জন্য কাজ করে। আর নির্বোধ ঐ ব্যক্তি যে নিজের নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে। আবার আল্লাহপাকের কাছেও আশা আকাক্সক্ষা প‚রণের প্রত্যাশা রাখে। (জামে তিরমিজি)।
এই হাদীসপাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সা: প্রকৃত বুদ্ধিমান এবং যথার্থ নির্বোধের চিত্র অত্যন্ত সহজ ভাবে তুলে ধরেছেন। যা সহজেই অনুধাবন করা যায়। তিনি বলেছেন, যে ব্যক্তি তার নফসের (প্রবৃত্তি, ইচ্ছা, আকাক্সক্ষা, কামনা বাসনা, লিপ্সা, রিপু, কাম ইত্যাদি) হিসাব নেয়, এর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে চলে, সে-ই বুদ্ধিমান। বুদ্ধিমান লোকেরা অবিবেচকের মত কাজ কখনো করে না, এমনকি ভুল পথে পা চালনা করে না। আর করে না বলে তারা যা কিছু করে তার ভালো-মন্দ, উত্তম-অধম, উপকার-অপকার সবকিছুর বিচার-বিশ্লেষণ করেই অগ্রসর হয়। এজন্য তাদের সকল কর্ম দুনিয়ার জীবনেও উপকার সাধনের ক্ষেত্রে বিরাট অবদান রাখে এবং এর সুফল আখেরাতের জীবনের পাথেয় ও সম্বল হয়ে থাকে। তারা মনেপ্রাণে বিশ্বাস করে যে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবন চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী জীবনের চাহিদা পূরণের জন্য আখেরাতের জীবনের চিরস্থায়ী কল্যাণের পথ রুদ্ধ করা মোটেই সমীচীন নয়।
দ্বিতীয়ত: উপরোক্ত হাদীসে প্রকৃত নির্বোধ ব্যক্তি এর যথার্থ পরিচয় তুলে ধরা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সা: প্রকৃত নির্বোধ ব্যক্তির দু’টি অবস্থার কথা ব্যক্ত করেছেন। প্রথমত: নির্বোধ ব্যক্তি নিজের নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে। প্রবৃত্তি ও কুধারণা তাকে পাপ কর্মের প্রতি অনুপ্রাণিত করলে অতি সহজেই সে সেদিকে অগ্রসর হয়। এতে করে সে পাপাচারী রূপে পরিচিতি লাভ করে। দ্বিতীয়ত: এই নির্বোধ ব্যক্তি আল্লাহপাকের কাছেও প্রত্যাশা পূরণের আশা জিইয়ে রাখে। দ্বিমুখী নীতি অবলম্বনকারীরা দুনিয়াতে যেমন নিন্দনীয় ও অকৃতকার্য হিসাবে চিহ্নিত হয় তেমনি পরকালে তাদের জন্যে রয়েছে কষ্টদায়ক আজাব। এর থেকে পরিত্রাণ লাভের কোন পথে তাদের জন্য অবশিষ্ট নেই। যেহেতু নেই, নির্বোধ লোকেরা যন্ত্রণাদায়ক আযাবে নিপতিত থাকবে এতে কোনই সন্দেহ নেই।
তারপরও বুদ্ধিমান বলে কথিত নির্বোধ লোকেরা মহাকালের গ্রহ-নক্ষত্রের সংসার পাতার জন্য নফসের তাড়নায় উঠেপড়ে লেগে গেছে। তাদেরকে আমরা আল্লাহপাকের এই বাণী স্মরণ করিয়ে দিতে চাই যে, ‘তিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রয়েছে, অনুধাবণকারী স¤প্রদায়ের জন্য আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করেছি।’ (সূরা আনআম : আয়াত ৯৮)। তাইতো বলি- হে নির্বোধেরা, গ্রহ-নক্ষত্রে বসবাস করাটা কি দীর্ঘকালীন বাসস্থান হবে নাকি স্বল্পকালীন বাসস্থান হবে, তা কি নিরূপণ করতে পেরেছ?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক