হোম
অপরাধ

বরিশালের কাজিরহাটে ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

হিজলা বরিশাল প্রতিনিধিঃ বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক নাসির উদ্দীন খোকন খানের বিরুদ্ধে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ রাকিব হোসেন (৩২)কে মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার(১১ জুন)দুপুর ১২ টার সময় উপজেলার আন্দারমানিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার ২ দিন পার হয়ে গেলেও কোন সমাধান না হওয়ায় স্থানীয় গ্রাম পুলিশসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২ নং ওয়ার্ডের ওই গ্রাম পুলিশের হোল্ডিং ট্যাক্সের টাকা ইউনিয়ন পরিষদে জমা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিষদের একটি কক্ষের দরজা জানালা বন্ধ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান।

পরে আহত অবস্থায় লোকজন তাহাকে বাড়িতে নিয়ে যায়।পরে অসুস্থ অবস্থায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাঃ শিল্পী বেগম জানান বিষটি আমি শুনেছি।চেয়ারম্যান নাসির উদ্দীন খোকন খান হোল্ডিং ট্যাক্সের টাকা বাড়িয়ে উঠানোর জন্য গ্রাম পুলিশ সদস্যদের চাপপ্রয়োগ করেন,এতে তারা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়েছেন তিনি।

গ্রাম পুলিশ রাকিব ওই দিন মারধর ছাড়াও বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান তাকেসহ অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের গালমন্দ করার অভিযোগ করেন। আন্দারমানিক ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামাল হোসেন বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। ওই দিন আরও একজন গ্রাম পুলিশকে ৭ হাজার টাকা জরিমানা করেন চেয়ারম্যান।আহত গ্রাম পুলিশ মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী।ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মোঃ আঃ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে এর সঠিক তদন্ত পূর্বক বিচার দাবি করেন।

ইউ পি চেয়ারম্যান নাসির উদ্দীন খোকন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 hour আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 4 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক