হোম
নির্বাচিত কলাম

বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের আহত ৫০

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ১০:৪০ পূর্বাহ্ণ

jubolegge-mknewsbd

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। আহতদের মধ্যে ৫ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি। পাথরঘাটায় ছাত্রলীগে অনুপ্রবেশের অভিযোগে সদ্য বহিষ্কৃত হওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন এবং বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক বাকি বিল্লাহ জয় এর সমর্থকগন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইনকে অনুপ্রবেশকারী উল্লেখ করে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। এ অবস্থায় এনামুলকে স্বপদে বহালের দাবিতে শুক্রবার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল এবং আজ একই দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করলে এই উত্তেজনা শুরু হয়। এদিকে পুলিশের লাঠিচার্জ ও বাধা উপেক্ষা করে এনামুল হোসাইনের নেতৃত্বে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে শেষে দুপুর ১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন এনামুল। সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌরশহরের রাসেল স্কয়ারে এনামুল সমর্থকদের মানববন্ধন কর্মসূচিতে জয় এর সমর্থকরা বাধা দেয়। এনামুল সমর্থকদের গাড়িতে হামলা ও মাইক খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
মানববন্ধন ভণ্ডুল হয়ে গেলে পরে এনামুল সমর্থকরা পাথরঘাটা ডিগ্রি কলেজে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে শহরের প্রবেশ করলে ফের রাসেল স্কয়ারে জয় সমর্থকদের বাধার মুখে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ ছাত্রলীগ সমর্থক আহত হয়। পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত হওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন বলেন, আমার সমর্থনে ছাত্রলীগ কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছে। এনামুল দাবি করেন, জয় সমর্থকদের কয়েক দফা হামলায় তার সমর্থকদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

বহিস্কার প্রসঙ্গে এনামুল বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হলে আমি নিজেই পদ থেকে অব্যাহতি নিতাম। কিন্ত আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি চাই আমার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত হোক। আমি দোষী সাব্যস্ত হলে দায় মেনে সরে দাঁড়াবো। অন্যদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জয় ঢাকায় অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, তার সমর্থনে মিছিলকারী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর পুলিশ ও এনামুল সমর্থকরা হামলা করেছে। তবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ বলেন, এনামুল ও তার নেতাকর্মীরা যেটা করছেন, তা সম্পূর্ণ সংগঠনবিরোধী। তিনি তার পদ ফেরত পাওয়ার জন্য কেন্দ্রে আপিল করতে পারেন। কিন্তু তিনি তা না করে মিছিল মিটিং করে পাথরঘাটায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 3 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 8 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 18 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক