হোম
অপরাধ

কারখানার দূষিত বর্জ্যে ভরাট ইরামতি খাল ও পরিত্যক্ত শশ্মান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মে, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শশ্মানটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় চলে গেছে। এগ্রোফুড কারখানার ড্রেনের কারণে শশ্মান পরিত্যক্ত হওয়া ছাড়াও পাশের আবাদী জমির আমন, বোরো ও সরিষা আবাদ ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলার এক এগ্রোফুড কারখানার মালিক হিন্দু সম্প্রদায়ের শশ্মান ঘাটের রাস্তা কেটে ড্রেন নির্মাণ করেছেন। নির্মাণ করা ড্রেন দিয়ে তার বিশাল কারখানার পঁচা ও দুর্গন্ধযুক্ত পানি ও দূষিত বর্জ্য নিস্কাশন করছেন। ছাই জাতীয় বর্জ্যে ভরাট হয়ে গেছে শশ্মানের সামনে দিয়ে প্রবাহিত স্বচ্ছ পানির ইরামতি খাল। পানি অভাবে শশ্মানে সৎকার কার্যক্রম বন্ধ প্রায়।
শশ্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন মুখার্জী বলেন, এখন শুধু সুইপার ও শশ্মান পাশের অতি দরিদ্র হিন্দু পরিবার অর্থাভাবে মাঝে মধ্যে তাদের মৃতদেহের সৎকার করেন। তিনি বলেন, শশ্মান সংলগ্ন খালের উপড় থাকা রেলব্রিজের উত্তর দিকে হাল্কা পরিমাণে জমে থাকা পঁচা ও দুর্গন্ধযুক্ত দূষিত পানি কলসে বা ছোট ড্রামে করে বহন করে এনে মৃতদেহের গোসল ও সৎকার কাজে থাকা মৃতদেহের স্বজনের গোসল কার্যক্রম করতে হয়।
তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের লাশের সৎকারে প্রচুর পরিমাণে স্বচ্ছ পানির প্রয়োজন হয়। সেই পানির অভাবে উপজেলার সান্তাহার শহর ও আশপাশের গ্রামের সচ্ছল হিন্দু পরিবার প্রায় অর্ধ যুগ পূর্বে ওই শশ্মানে যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা অনেক পথ পাড়ি দিয়ে এবং তীব্র যানজট মাড়িয়ে যায় উপজেলার পাশের জেলা নওগাঁর শশ্মনে। এতে করে সান্তাহার পৌর শশ্মানটি এখন পরিত্যক্ত প্রায় অবস্থায় চলে গেছে।
জানা গেছে, সান্তহার শহর সংলগ্ন বড় আখিড়া, কোমলদোগাছি, সান্দিড়া, কাশিপুর ও পৌরসভা এলাকার তারাপুর গ্রামে কয়েক হাজার হিন্দু সম্প্রদায় মানুষ বসবাস করেন।

স্বাধীনতার পর থেকে এসব হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃতদেহ সান্তাহার পৌর এলাকার নামা পৌঁওতা রেলব্রিজের নিকট ইরামতি খাল পাড়ে উন্মুক্তভাবে দাহসহ সৎকার কার্যক্রম সম্পাদন করা হতো। প্রায় ২০ বছর পুর্বে পৌরসভা ও শশ্মান পরিচালনা কমিটি থেকে চুল্লি স্থাপন, মৃতদেহ ধোয়ার পাকা ঘর, বৈঠকখানা ও কালীমন্দির নির্মাণ করা হয়। তখন থেকে শহর ও গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষরা অল্প সময় ও অর্থ ব্যয়ে ওই শশ্মানে তাদের সম্প্রদায়ের মৃতদেহের সৎকার কার্যক্রম সম্পন্ন করে আসছিল।

পরবর্তীতে ওই শশ্মান থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে হাফেজ বেলাল হোসেন নামের এক ব্যবসায়ী বুসরা অটোমেটিক রাইস মিল, বুসরা এগ্রো ফুড এবং কৃবা অটোমেটিক রাইস মিল নামে কারখানা নির্মাণ করেন। কারখানায় সৃষ্ট পঁচা ও দুর্গন্ধযুক্ত পানি এবং বর্জ্য নিস্কাশনের জন্য তিনি মিটারগেজ রেলসড়কের ঢালের গোড়া কেটে ইরামতি খাল পর্যন্ত ড্রেন নির্মাণ করে। শশ্মান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ দাবি করেন ড্রেনের স্থান ছিল শশ্মানে মৃতদেহ ও খড়িসহ সৎকারে প্রয়োজনীয় মালামাল বহনের ভ্যান চলাচলের কাঁচা রাস্তা।
পরে ওই কারখানা মালিক হাফেজ বেলাল হোসেন কাঁচা রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে শশ্মানে চলাচল বন্ধ করে দেয়। কারখানা মালিক বড় ব্যবসায়ী ও প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবাদ করার সাহস পায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

তবে সুইপার জনগোষ্টির নেতৃবৃন্দ পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুকে একাধিকবার অভিযোগ করেছেন। তিনি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি কোন সুরাহা হয়নি। এ বিষয়ে সুন্দরী অটো রাইস, বুশরা ও নিউ বুশরা এগ্রোফুড এবং কৃবা অটোমেটিক রাইস মিল কারখানার মালিক হাফেজ মোহাম্মদ বেলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, ড্রেন করেছি তো প্রায় এক যুগ আগে রেলওয়ের জায়গা দিয়ে। এ কারণে শশ্মানে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে এই কথাটা কেউ আমাকে জানায়নি। আমি কারো ক্ষতি করে ব্যবসা করতে চাই না। ড্রেন পাশের জমির মালিকরা তাদের ক্ষতির কথা জানানোর পর আমি অনেক দূর পর্যন্ত ড্রেন পাকা করে দিয়েছি। শশ্মান কমিটির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানালে আমি তাদের সমস্যাও সমাধান করে দেব। অবশিষ্ট কাঁচা অংশ খুব দ্রুত পাকা করে দেব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 18 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক