হোম
জাতীয়

বগুড়ায় ড.হাসান মাহমুদ বলেছেন কোটা আন্দোলনের নামে ভোগান্তি হলে কঠোর ব্যবস্থা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগকে সুবিধাবাদীদের কবল থেকে রক্ষার জন্য কর্মীদের সতর্ক করে দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন,কারো কারণে যদি সংগঠনের (আওয়ামী লীগ) ওপর কালো দাগ পড়ে তাহলে সেটিকে কেটে ছেঁটে দিতে হবে। সুবিধাবাদীদের চিহ্নিত করে তাদের হাত থেকে আওয়ামী লীগকে মুক্ত করতে হবে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় দলটির প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রবীণ এবং প্রয়াত মিলে মোট ৭৩৬জনকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি।

পরররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ চলমান কোটা ইস্যু নিয়েও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘কোটা আন্দোলনের নামে যারা জনগণের ভোগান্তি ঘটনাচ্ছেন সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর। এছাড়া সরকারি দল হিসেবে আওয়ামী নেতা-কর্মীদেরও দায়িত্ব আছে। দেশে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে, জীবন-যাত্রায় কেউ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে সেই দিকে নজর রাখার দায়িত্ব সরকারি দলের নেতা-কর্মীদের রয়েছে। সুতরাং আপনারও এ ব্যাপারে নজর রাখবেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ অভিযোগ করেন, কোটা আন্দোলনে বিএনপি সমর্থন দেওয়ায় এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। তিনি বলেন, বিএনপিসহ যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে বলবো আপনারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। শিক্ষার্থীদের বলবো আপনারা রাজনৈতিক কোন অপশক্তির ক্রীনড়ক হবেন না। তিনি আন্দোলনকারীদের ক্লাশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার কোটা বাতিল করেছিল। পরে এ নিয়ে আদালতে রীট হয়। ফলে কোটার বিষয়ে সমধানটি আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতের বাইরে গিয়ে সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না। এরই মধ্যে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ এসেছে। পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আপনারা ক্লাশে ফিরে যান এবং সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করুন।’ একই বিষয়ে বক্তৃতাকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কোটা আন্দোলনের নামে বিএনপি ও জামায়াত মাঠে নামলে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ প্রতিষ্ঠার পর থেকে দলটির নানা অর্জনের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। আবার বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস। তিনি বলেন, অনেক নেতা দলের সঙ্গে দলের নেতৃত্বের সঙ্গে বেঈমানী করেছে। কিন্তু কর্মীরা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। দলের ভেতরে সুবিধাবাধী তৈরি হয়েছে এবং তাদের কবল থেকে দলকে রক্ষা করার কথা জানিয়ে তিনি কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, পর পর চার বার ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আলস্য এসেছে। কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। কিছু সুবিধাবাদী ঢুকেছে।

আবার কেউ কেউ সুবিধাবাদী হয়ে গেছে। এখান থেকেই দলকে রক্ষা করতে হবে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের ৩৪ বছর সরকার পরিচালনার উদাহরণ টেনে বলেন, সেখানে যখন দল ও সংগঠনের ভেতরে পচন ধরেছে তখন ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং কারো কারণে যদি সংগঠনের ওপর কালো দাগ পড়ে তাহলে সেটিকে কেটে ছেঁটে দিতে হবে। আর সুবিধাবাদীদের চিহ্নিত করে তাদের হাত থেকে আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। কারণ রাজনীতি একটি ব্রত। রাজনীতি অর্থ-বিত্ত লাভের কোন সোপন নয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নাননু, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন। সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 13 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 20 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 20 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 20 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 23 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক