হোম
ধর্ম ও ইসলাম

ফরিদপুরের ১০ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। শনিবার(৯ জুলাই)সকাল আটটায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা অগ্রীম ঈদ উদযাপন করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি দেন।

রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির রাখালতলী পুরাতন মসজিদ ময়দানে সকাল আটটায় পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ান। এ ছাড়াও স্থানীয় মাইটকোমরা পুরাতন জামে মসজিদ, নুতন জামে মসজিদ,কাটাগড় পুরাতন জামে মসজিদ, দিঘিরপাড় জামে মসজিদ, বারাংকুলা গ্রামে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। মাইটকোমরা পুরাতন জামে মসজিদে নামাজ আদায় করার পর ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল শিকদার ও আবুল হোসেন বলেন,আমাদের জন্মের পর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অগ্রীম ঈদ পালন করে আসছি। সে মোতাবেক আজ ঈদুল আজহার নামাজ আদায় করলাম। গ্রামের কালাম শিকদার জানান, আজ সকালে ঈদের নামাজ আদায় করেছি। এরপর কোরবানি দিবো। বেশ ভালোই লাগছে। আনন্দ লাগছে।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ও স্থানীয় যুবক মোঃ তামিম লস্কার বলেন, আমার নানা খায়ের শিকদার,মোঃ আফতাব উদ্দিন শিকদার, মোঃ মাহবুল শিকদার আমারদের আত্মীয় স্বজনরা আজ ঈদের নামাজ আদায় ও কোরবানি করেন। আমারা আগামীকাল ঈদ পালন করবো। আমাদের ডাবল আনন্দ। দুই দিন ঈদ পালন হয়। দুইদিন বেশি বেশি আনন্দ উপভোগ করি। বেশ ভালোই লাগে। মাইটকুমরা গ্রামের মাতুব্বর মোঃ আফতাব উদ্দিন শিকদার একছির জানান, আমরা পুর্বপুরুষদের থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছি। আমি প্রায় ৫০ বছর ধরে এ মসজিদে ঈদের নামাজ আদায় করে আসছি।মাইটকোমরা জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন যশোর মাদ্রাসার বাইশ বাড়িয়া সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো.রিফাত শিকদার বলেন, দীর্ঘদিন ধরে অত্র এলাকার বেশ কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এটা তাদের পূর্বপুরুষদের রীতিনীতি।

এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ বলেন,শেখর ইউনিয়নের মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায়, সহস্রাইল গ্রামে সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড় ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম ঈদ উদযাপন ও কোরবানি দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 2 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 2 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 3 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 3 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 3 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 8 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক