হোম
জনদুর্ভোগ

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দুই ধারে পাথর বালির স্তুপ জনসাধারণের চলাচলে বিঘ্ন

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ব্যবহার করে পাথর-বালুর জমজমাট ব্যবসা। জনসাধারণের চলাচলে দুর্ভোগসহ বাড়ছে সড়ক দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড়-বাংলাবান্ধা ব্যস্ততম ৬০ কিলোমিটার মহাসড়কের দুপাশে একাধিক স্থানে বালু পাথরের অসংখ্য স্তুপ করেছে ব্যবসায়ীরা।

জগদল বাজারের পাশে চৈতন্যপাড়া, ঠুটাপাগরী, বোর্ডবাজার, মুক্তাঞ্চল, দশমাইল, ভজনপুর নিজবাড়ী, জেমকন খাম্বা লিমিটেড, বুড়াবুড়ি বাজার, দরগাসিং থেকে খয়খাটপাড়া, রণচন্ডি বিজিবি ক্যাম্প, ভাদ্রুবাড়ী, ইসলামপুর দগরবাড়ি নামকস্থানে সড়কের উপর বালু-পাথরের স্তুপ থেকে দিন-রাতে ট্রাক লোড-আনলোডিং করা হচ্ছে। এছাড়া বুড়াবুড়ি বাজার, ভজনপুর বাজার ও তিরনইহাট-বাংলাবান্ধা দালাল অফিসের সামনে সড়কের দুপাশে লোড-আনলোডের ট্রাকের দীর্ঘ লাইন। সারিবদ্ধ সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখলে মনে হয় মহাসড়কটি যেনো ট্রাক স্ট্যান্ড পরিণত হয়েছে।

সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিংসহ দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে জনসাধারণ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ ছোট যানবাহনের চলাচলে ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। সড়কের উপর বালু-পাথর লোড-আনলোডিং করায় ধুলোবালি বাতাসে উড়ে জনসারণের চোখে মুখে পড়ছে। ট্রাকের দীর্ঘ লাইন থাকায় ছোট যানবাহনগুলো চলাচলে নানামুখী সমস্যার পাশাপাশি ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু এসব ব্যবসায়ীরা সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের কোন আইন-কানুন তোয়াক্কা করছে না। অবস্থাদৃষ্টে মনে হয় ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

বিগত ২০১৮ সালে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দশমাইল নামক স্থানে জমে থাকা একটি ট্রাকের কারণে মিনিবাসের সংগে পোলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রায় ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৩ সালের শেষ দিকে বোর্ড বাজার, জগদল বাজার, মাগুরমারী, ভজনপুর করতোয়া ব্রিজের পূর্ব-উত্তর বাঁকে, শালবাহান রোড, সিপাইপাড়া ও রণচন্ডি বাজার নামকস্থানে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালেও এসব স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

চলতি বছরে বিগত পাঁচ মাসে একাধিক সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছে। এরপরও প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাথর-বালু ব্যবসায়ী সড়কের দুথধারে অবৈধভাবে ট্রাক লোড-আনলোডিংসহ বালু-পাথরের ব্যবসা করছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী ও সরবরাহ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, বালু-পাথরের ব্যবসা সড়ক কেন্দ্রিক। তবে জনসাধারণের চলাচলে অসুবিধা করে নয়। মহাসড়কের দুপাশে পাথর-বালুর স্তুপ এবং ট্রাক লোড-আনলোডিং না করার জন্য সমিতির পক্ষ থেকে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এখনো কিছু ব্যবসায়ী ব্যবসা করছে তাদের দায়িত্ব আমরা নিব না।

তেঁতুলিয়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সোলেমান বলেন, পাথর-বালু ব্যবসায়ীরা রাতের আধারে সড়কের ধারে পাথর ফেলে স্তুপ করছে। হাইওয়ে পুলিশ টহলে থাকাবস্থায় ব্যবসায়ীদের সড়কের উপর থেকে পাথর-বালু সরায়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু কোনোভাবেই বিষয়টি প্রতিরোধ করা যাচ্ছে না।

এ ব্যাপারে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের দুপাশে পাথর-বালু ব্যবসায়ীদের অপসারণের জন্য নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। কিন্তু সাময়িকভাবে বন্ধ হলেও পুনরায় শুরু করছে। এখন নোটিশ দিলেও মানছে না। ফলে সচেতন মহল এবং জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সড়কের ধারে অবৈধ পাথর-বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 4 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 11 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক