হোম
আইন-বিচার

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।

কুমিল্লা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেছেন তাঁর প্রেমিক হিসেবে পরিচিত রাজু। কীভাবে তাঁদের পরিচয়, কেন তাজমিন কক্সবাজারে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর কী ঘটেছিল এবং শেষ পর্যন্ত কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়—এসব বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন রাজু। রাজুর দাবি, ইনস্টাগ্রামে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রায় তিন থেকে চার মাস কথা হয়। একপর্যায়ে সেই পরিচয় প্রে’মে’র সম্পর্কে রূপ নেয়। ।

সম্পর্ক চলাকালে একদিন তাজমিন তাঁকে জানান, পরিবারের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন এবং এক বান্ধবীর বাসায় রয়েছেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে সে বলে,আমি তোমার সাথে দেখা করতে চাই।আমি তখন বলি,তুমি অত দূর থেকে কক্সবাজার কীভাবে আসবে? বলে,আমি একা একাই আসতে পারব, কোনো সমস্যা নেই। তুমি আমাকে লোকেশন পাঠাও, আমি লোকেশন অনুযায়ী চলে আসব।

ব্রাহ্মণবাড়িয়ায় একদিন থাকার পর তাজমিন রাতে গাড়িতে ওঠেন। পরদিন সকাল ছয়টার দিকে তিনি কক্সবাজারে পৌঁছান। এরপর রাজু সেখানে গিয়ে তাঁকে রিসিভ করেন।রাজুর বক্তব্য অনুযায়ী, পরে তাঁরা একটি রুম বুক করেন এবং সেখানে একদিন অবস্থান করেন।

রাজু জানান, কক্সবাজারে অবস্থানের সময় তিনি দেখেন তাজমিনের মোবাইলে তার বাবা-মা বারবার কল দিচ্ছেন। তখন তিনি তাজমিনকে বলেন,তুমি আজ বিকেলেই চলে যাও, আমি তোমার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। এরপর তিনি এক্সপ্রেস কাউন্টার থেকে তার জন্য একটি সিঙ্গেল টিকিট কেটে দেন। পরদিন সাড়ে ৫টার দিকে তিনি তাজমিনকে গাড়িতে তুলে দেন। কুমিল্লা পৌঁছানো পর্যন্ত তাঁর সঙ্গে তাজমিনের লাইভ লোকেশন শেয়ার করা ছিল এবং ফোনেও কথা হচ্ছিল।

রাজুর ভাষ্য, কুমিল্লা পৌঁছে তাজমিন তাঁকে ফোন করে বলে, “আমি বাড়ি গিয়ে দেখি মেইন গেট বন্ধ। আমি ঢুকতে পারছি না। আব্বুকে ফোন দিচ্ছি, কিন্তু আব্বুর ফোন বন্ধ।” রাজু তখন তাকে দরজার সামনে কিছুক্ষণ বসে থাকতে এবং অন্য কারও ফোন থেকে বাবাকে কল দিতে বলেন। কিন্তু তাজমিন বলে, “না, সমস্যা নেই। আমি আমার এক বন্ধুর বাবার দেখা পেয়েছি। উনার সঙ্গে বন্ধুর বাসায় যাচ্ছি। আজ রাতে সেখানেই থাকব, সকালে বাসায় চলে যাব। এ কথা বলেই সে কল কেটে দেয়।

রাজু আবার ভিডিও কল করলে দেখেন, তাজমিন একটি সিএনজিতে উঠছে। তিনি তাকে সিএনজি থেকে নেমে বাসার সামনে গিয়ে বসে থাকতে বলেন এবং এ নিয়ে কিছুটা বকাবকিও করেন। কিন্তু তাজমিন কল কেটে দেয় এবং লাইভ লোকেশন বন্ধ করে দেয়। সবশেষে সে রাজুকে একটি মেসেজ পাঠায়, “তুমি চিন্তা করো না, আমি আমার এক আঙ্কেলের বাসায় যাচ্ছি, কাল সকালে বাসায় ফিরে যাব।

পরদিন সকাল সাড়ে ১১টার দিকে, তাজমিন যেখানে পৌঁছেছিল সেখানে, তাঁদের আবার কথা হয়। রাজু বলেন, তাঁর ধারণা হচ্ছিল তাজমিন তখনো সিএনজিতেই আছে। ভিডিও কলে কথা বলার সময় এক লোক তাকে জিজ্ঞেস করেন,কার সঙ্গে কথা বলছ? সে উত্তর দেয় একা বন্ধুর সঙ্গে এরপরই কলটি কেটে যায়। এরপর থেকে তাজমিনের সঙ্গে রাজুর আর কোনো যোগাযোগ হয়নি।

রাজু জানান, পরদিন বিকেলে তাজমিন যে বন্ধুর বাসায় ছিল বলে তিনি শুনেছিলেন, সেই বন্ধুর মাধ্যমেই তিনি জানতে পারেন, তাজমিনকে হত্যা করা হয়েছে। তবে, এসব প্রশ্নের উত্তর পেতে রাজুর বক্তব্যের পাশাপাশি তাজমিনের পরিবার, সংশ্লিষ্ট বন্ধু, হোটেলের নথি, ফোনের কল রেকর্ড, লোকেশন-সংক্রান্ত তথ্য এবং তদন্তের আনুষ্ঠানিক ফলাফল মিলিয়ে দেখা জরুরি।

কারণ, কোনো একটি পক্ষের বক্তব্য পুরো ঘটনার চূড়ান্ত সত্য প্রতিষ্ঠা করে না। তাজমিনের মৃত্যুর প্রকৃত কারণ, শেষ সময়ের ঘটনাপ্রবাহ এবং দায়ী ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজন নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 8 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 8 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 10 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 15 hours আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 18 hours আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 18 hours আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 2 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 3 days আগে

যৌন হয়রানির অভিযোগের পরও কেন বিলম্ব কারণ জানতে চায় এলাকাবাসি।
আইন-বিচার 3 days আগে

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক