হোম
অপরাধ

পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়া মাঝিপাড়া সীমান্ত থেকে ১কেজি ৭৯০গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটককৃত হরসিত রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়ণ রায়ের ছেলে। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে বাংলাবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান পঞ্চগড় শহর অভিমুখে যাবে।

এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অধীনস্থ মাঝিপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকার নিয়মিত চেকপোস্টে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক সকাল ১১ টায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে আসলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২২) নামের একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদকদ্রব্যসমূহ পরীক্ষা করে ক্রিস্টাল মেথ আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 17 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 23 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক