হোম
জাতীয়

নাটোর গুরুদাসপুর এখন ভূমিহীন মুক্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহেল রানা, গুরুদাসপুর নাটোর প্রতিনিধিঃ সহায় সম্বল বলতে নিজেদের কিছুই নেই। ভিক্ষা করে যা মিলে দিন শেষে সেই আয়ে কোন মতে পেট চালান। রাত এলেই অন্যের জায়গায় পাতা ঝুপড়িতে আশ্রয় নিতে হয়। সেখানে যতটুকু ঘুমান, ভাবনার জায়গাজুড়ে ততটুকুই উচ্ছেদের দুশ্চিন্তা। রোজিনাদের হৃদয়ে বাসা বাধা এই দুশ্চিন্তা এক দিনের নয়! প্রায় দশ বছর ধরে এই অনিশ্চয়তা তাদের জীবনের বড় অংশজুড়ে ঠাঁই করে নিয়েছে। তবে এখন আর রোজিনাদের দুশ্চিন্তার পারদ গিলতে হবে না। ভূমিহীন প্রতিবন্ধি রোজিনা প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। পেয়েছেন মাথা গোঁজার নিরাপদ আবস্থল। এবারের ঈদ নিজেদের ঘরে করতে পারবেন তিনি। প্রতিবন্ধি রোজিনার বাড়ি মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে।
স্বামী ও দুই মেয়ে নিয়ে তাদের সংসার। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে ও ছোট মেয়ে শিশু শ্রেণিতে লেখা-পড়া করছে। রোজিনা বেগম জানালেন, জন্ম থেকেই তিনি প্রতিবন্ধি। নিজের জমি জিরাত না থাকায় প্রতিবেশির পতিত জমিতে বাঁশের ঝুপড়ি বানিয়ে সেখানেই স্বামী সন্তান নিয়ে ঠাসাঠাসি করে বাস করতেন। সাধ্যমত শ্রম বিক্রি করেন। হাতে কাজ না থাকলে অন্যের দ্বারে হাত পাততে হয়। এভাবে কোনমতে খেয়ে না খেয়ে তাদের দিন কাটলেও থাকার জায়গা নিয়ে জটিলতা তৈরি হয়। শঙ্কা দেখা দেয় উচ্ছেদের। উচ্ছাসিত কন্ঠে রোজিনা বলেন- তারা প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে উঠতে যাচ্ছেন।
এখন আর তাদের উচ্ছেদের ভায় নেই। রোজিনার মতো আছমা, তানিয়া, কোকেয়ার মতো অসহায় দুস্থ ভিক্ষুক, প্রতিবন্ধী, দিনমজুর, রিকশাচালক, তালাকপ্রাপ্ত, বিধাবা নারী ও গৃহপরিচারিকাসহ চার ধাপে মোট ৫০৬টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি এবং জমির দলিল তুলে দেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। এর মাধ্যমে গতকাল থেকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত গুরুদাসপুর ঘোষণা করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ভূমিহীন প্রকল্পের আওতায় প্রতিটি ঘরে ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যায় হয়েছে। এই প্যাকেজে রয়েছে প্রতিটি ভূমিহীন পরিবারের জন্য ২ শতাংশ জমি এবং সেমি পাকা বাড়ি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে অস্বচ্ছল পরিবারগুলো উন্নত আবাসনের আওতায় এসেছে। দৃষ্টিনন্দন এসব পাকাঘর পেয়ে দরিদ্র উপকারভোগীরা এখন থেকে নিজেদের ঘরে বাস করতে পারবেন। এসব পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে পর্যায়ক্রমে আয়বর্ধক ব্যবস্থাও নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক