হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনা:ঠাকুরগাঁও চেম্বারের নির্বাচনে আমাদেরও প্রত্যাশা আছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

 নাগরিক ভাবনা,আ্যাড.আবু মহীউদ্দীন: ঠাকুরগাঁও চেম্বার সচল থাকলে ৬ বার ভোট হতো। এই ৬ বার ভোট হয়নি ফলে ক্ষতিতো নিশ্চয় কিছু হয়েছে। মেম্বারশীপ রিনিউয়ালের না হওয়ায় প্রচুর টাকা আদায় থেকে বঞ্চিত হয়েছে চেম্বার। এই টাকা চেম্বারের উন্নয়নে তথা ব্যবস্যায়ীদের মান মর্যাদার উন্নয়নে ভুমিকা রাখতো। একযুগ পর ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন হলো।

এটাই আমাদের এফবিসিসিআই। একটি জেলার ইন্ডিকেটর এবং প্রেস্টিজিয়াস সংগঠন ব্যবসায়ীদের এই প্রতিষ্ঠান।নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরে। ১৬ এপ্রিল নির্বাচন হলো। ২ প্যানেলের নির্বাচন হলেও এক প্যানেল আগের দিন রাত ১১ টায় সংবাদ সম্মেলন করে এক গাদা অভিযোগ উত্থাপন করেছে। যে সব বিষয়ে অনিয়মের অভিযোগ করেছে , তার দায় তো তারা তো একেবারেই মুক্ত হতে পারবেনা।

কেননা তারাই তো গদিনশিন। এমনতো নয় যে , এই সব সমস্যা ভোটের আগের দিন ধরা পড়েছে। অনিয়ম কিছু হলে তাদের নলেজের বাইরে হয়েছে, এটা মনে করার কোন কারণ নাই। নির্বাচনে ২১ জনের নির্বাচিত হওয়ার সুযোগ ছিল। বর্জনকারীরা প্যানেল দিয়েছে ১৪ জনের। তাহলে কি তারা ২১ জন লোকই পায়নি নাকি ১৪ জন দিয়েই ২১ জনের কাজ করবে? এই নির্বাচন নিয়ে মামলা হয়েছে। আমাদের মতো কম বুদ্ধির মানুষ যারা তারা এভাবে বুঝেছে ,মামলা মোকদ্দমা করেই তারা ১২ বছর ক্ষমতায় ছিল। আবার একটা মামলা করে আরো ১২ বছরের একটা বন্দোবস্ত করার ইচ্ছা থাকলে থাকতেও পারে। ১২ বছর ক্ষমতায় থেকে নির্বাচনকে ভয় করা কোন বীরত্বের বিষয় নয়।

বাঙ্গালী নির্বাচন প্রিয় জাতি। ছুতা নাতায় নির্বাচন পেলেই হলো। একটি প্যানেল নির্বাচন বয়কট করেছে। ভোটাররা কি বয়কটের অক্ষোয় ছিল? তারাতো ভোটে এসেছে। দূ’ বছর পর তো আবার নির্বাচন , তখন না হয় হয় দাঁড়াবেন। তবে ততদিনে টাঙ্গন কুলিক দিয়ে অনেক পানি গড়িয়ে যাবে।

বিজয়ী হয়ে যারা দায়িত্ব নিয়েছেন , তাদের অভিনন্দন। নির্বাচিতরা ভাববেন যারা নির্বাচন করেছে , যারা বর্জন করেছে , যারা নির্বাচনে আসেনি সবাই আপনাদের সংগঠনের সদস্য। সকলের মর্যাদা বৃদ্ধি ,উন্নয়ন , সমান সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। লাভ হবে ঠাকুরগাঁওয়ের। বেশ অভিজ্ঞ নেতাদের সাথে অধিকাংশ তরুন ব্যবসায়ী নির্বাচিত হয়েছেন। আশা করবো তারা আধুনিক মনস্ক হবেন। জেলার ব্যবসা বানিজ্যকে ডিজিটালাইজ করবেন। নাগরিক হিসাবে আমাদেরও প্রত্যাশা আছে। যে জেলার ব্যবসা বানিজ্য ভালো , সে জেলা উন্নয়নে এগিয়ে যাবে। আমরাও ভাবতে চাই একটি ভালো ব্যবসার শহরে বাস করি। ফুটপাথ গুলো মুক্ত করে সাজানো গোছানো বাজার ব্যবস্থা তৈরি করতে নিশ্চয় তারা ভুমিকা রাখবেন।

ঠাকুরগাঁও বাজারের জিনিষপত্রের দাম নিয়ে অসন্তুষ্টি আছে। কারণ আশে পাশের বাজারের চেয়ে ঠাকুরগাঁও মার্কেটে জিনিষপত্রের দাম বেশি। ঠাকুরগাঁও মার্কেটটি খুবই ছোট। হরিপুর , রানীশংকাইল , পীরগঞ্জ এই মার্কেটে আসেনা। গোটা সদর উপজেলাও আসেনা। সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন , বালিয়াডাঙ্গী উপজেলা , আটোয়ারীর সামান্য এলাকার মানুষ এই মার্কেটের ক্রেতা। প্রযুক্তির এই যুগে জিনিষপত্রের দাম জানতে কোথাও যেতে হয়না।

এমনিতে ঠাকুরগাঁও ৫ টাকার শহর। চৌরাস্তায় অটোতে উঠলে ৫ টাকার দুরত্বে গেলে শহর শেষ। এই শহর বাড়ানো , ব্যবসা সম্প্রসারণ করতে বিষয়গুলি বিবেচনায় নিলে ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যবসায়ীরা লাভবান মানে এলাকার উন্নয়ন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 10 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক