হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ প্রসঙ্গ, ক্লিনিক সিলগালা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুন, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা- অ্যাাডভোকেট আবু মহীউদ্দিনঃ অনেকদিন সহ্য করার পর স্বাস্থ্য বিভাগ ভুয়া ডাক্তার, মানহীন ক্লিনিক, ডায়াগোনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হাজারেরও বেশি ক্লিনিক ও মানহীন ডায়াগোনষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। এদের কোন অনুমোদন ছিলনা। অনুমোদন ছাড়া স্বাস্থ্য সেবার আতংকের মধ্যে আমরা আছি।

এই পদক্ষেপ খুবই প্রশংসনীয় এবং ভালো। দেশের মানুষ খুবই আশাবাদী হয়েছে। তবে প্রশ্ন হলো এই অভিযান কতটুকু স্থায়ী হবে। দেশের সকল মানুষেরই স্বাস্থ্য সমস্যা আছে। সবাইকে হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে হয়। দেশের সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে বেসরকারি ক্লিনিক ব্যবস্থা গড়ে উঠেছে। যদিও প্রতিষ্ঠানগুলি দু চারটে ছাড়া সবাই স্বাস্থ্য সেবার চাইতে বানিজ্যিক দৃষ্টিভঙ্গি বেশী। তারপরেও বেসরকারি ক্লিনিক দেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তবে আমরা চাই অনুমোদনহীন কোন ক্লিনিক থাকতে পারবেনা।

এই প্রসঙ্গে এই অভিযানের বিষয়ের অনেক প্রশ্ন উঠবে এবং আমাদেরও প্রশ্ন আছে। এমপি সাহেব হাসপাতাল পরিচালনা কমিটির প্রধান। এমপি সাহেব নিয়মিত হাসপাতাল পরিচালনা কমিটির সভা করেন। আমাদের খুবই সম্মানিত বোধ করবো তখনই, যখন এমপি সাহেবগণ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নিবেন। সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগীয় প্রধান। এই সব ক্লিনিক দেখাশোনা করা তার দায়িত্বের অংশ। সিভিল সার্জন যে সব জায়গায় দ্বায়িত্ব পালন করেননি সেসব জায়গায় অবৈধ প্রতিষ্ঠান ব্যবসা চালিয়ে যাচ্ছে। ‘নিউটন ক্লিনিক’ বন্ধ করলে ‘পরমানু ক্লিনিক’ নামে একই মালিক ৭ দিনের মধ্যে আর একটা ক্লিনিক বানিয়ে ফেলবে, সে বুদ্ধি তাদের আছে। এখন যদি আবার স্বাস্থ্য বিভাগ কঠোর হয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে প্রশ্ন করে বসেন এই সব প্রতিষ্ঠান এতোদিন কিভাবে চলছিল ? প্রতিষ্ঠানগুলো সিলগালা করার আগে এই প্রশ্নের জবাব দিতে হবে সিভিল সার্জনকে। ভুয়া ডাক্তাররা ব্যবসা করে আর বিএমএ দলাদলি করে।

বিএমএ এবং সিভিল সার্জনকে যদি প্রশ্ন করা যায় বিসিএস (স্বাস্থ) এটা কোন মেডিকেল কলেজের ডিগ্রি। বিএমএ এটা দেখেনা কেন? এই অভিযানের ২য় প্রশ্ন হলো কেন্দ্রে থেকে এই সব নিয়ন্ত্রণ সহজ হবেনা। তার চেয়ে স্থানীয় প্রশাসনকেই দায়িত্ব দিতে হবে। জেলা প্রশাসন বিষয়টা দেখলে স্বাস্থ্য বিভাগ যদি শরম অনুভব করেন তাহলে আইনের কোন ঘাটতি বা সিভিল সার্জনের ক্ষমতার কমতি থাকলে ক্ষমতা বাড়িয়ে দিন । এর পর কোথাও এ জাতীয় প্রতিষ্ঠান ধরা পড়লে বা কোন জেলায় ভুয়া ডাক্তার ব্যবসা করতে ধরা পড়লে শাস্তির আওতায় আসবেন সিভিল সার্জন।

মৈত্রি এক্সপ্রেস কোলকাতা পৌঁছালে ওখানকার হোটেল মালিকরা এবং হাসপাতাল মালিকদের মুখে হাসি ফুটেছে। তার মানে বুঝতে হবে, দেশের কত পরিমান মানুষ ভারতে চিকিৎসা করতে যায়। ওদেশের ডাক্তাররা কি খনি থেকে তোলা নাকি হাসপাতাল বিল্ডিং মর্মর পাথর দিয়ে তৈরি নাকি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি মঙ্গল গ্রহ থেকে আনা হয়েছে। আমাদের দেশে অনেক কিছু বিশ্বমানের আছে। চিকিৎসাপ্রার্থীরা ভুয়া ডাক্তার, অনুমোদনহীন ক্লিনিক , ডায়াগোনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসা নিয়ে বাধ্য হয়ে বিদেশে যাচ্ছে। ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে তাদের সমস্যা জানুন , সমস্যা সমাধানের পদক্ষেপ নিন, দেখবেন বিদেশ থেকে বাংলাদেশে মানুষ চিকিৎসার জন্য আসবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 4 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 4 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 4 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক