হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনা: স্কুলের প্রাচীরটা আধুনিক হতে পারতো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা:আবু মহী উদ্দীনঃ ক’দিন আগে বঙ্গবন্ধু সড়কের উত্তর পাশ দিয়ে বেশ বড়ো ড্রেন হলো। এমনিতে বঙ্গবন্ধু সড়ক প্রয়োজনের চেয়ে বেশী উঁচু, এর পর ড্রেন বানানো হয়েছে আরো উঁচু করে। এমনিতে রাস্তার উত্তর পাশে ঘোষপাড়া, সরকারপাড়া, ব্যক্তি মালিকানার বাড়ীঘর যাই হোক, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিটিআই, সেনিটারী কার্যালয়, কৃত্রিম প্রজনন কেন্দ্র, আনসার ক্যাম্প, সড়ক ভবন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেসকো, গণপূর্ত, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন কার্যালয়, হাসপাতাল, সরকারি কর্মকর্তা কোয়াটার এসব এক লাইনে এবং এসব এলাকা রাস্তা এবং ড্রেন থেকে অনেক নিচুতে।

পানি যাওয়ার জন্য যতগুলো কালভার্ট এই রাস্তায় ছিল তার সবগুলো বন্ধ করা হয়েছে অনেক আগেই সরকারিভাবেই। উদাহরণ, ট্রাফিক অফিস আর ডিডি এগ্রিকালচার অফিসের এখানেতো কোন বেসরকারি স্থাপনা বা ব্যক্তিমালিকানাধীন ঘরবাড়ি নেই। তবে পানি যে এই ড্রেনে নামবেনা সেটা প্রায় গ্যারান্টি দিয়ে বলা যায়। প্রয়োজনীয় বৃষ্টি হলে এই সব এলাকা ঠাকুরগাঁওয়ের ভবদহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অলরেডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ তা হয়েছে। আবার সেনিটারী অফিস থেকে আমতলা পর্যন্ত ওয়াকওয়ে করে ড্রেনের উপরিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে , এই এলাকার ড্রেন কখনো পরিস্কার করা যাবেনা।

আর একটা বিষয় আমরা বুঝিনি তা হলো ক’দিন আগে এই বৃহৎ ড্রেন গুলো বানানো হলো তার পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং সড়ক ভবনের মূল গেট বানানো হলো। সড়ক ভবনের গেটে হয়তো অল্প স্বল্প ড্রেন ভাংচুর করে মেলানো যাবে কিন্তু আমাদের মনে হচ্ছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় গেট চালু করলে অনেক কিছুই ভাংচুর করতে হবে। এর মধ্যে গোদের উপর বিষফোড়া বিদ্যুতের একটা পোল। আর ক’দিন পরে যখন বিশাল বিশাল ট্রাকে করে বিনামূল্যের সরকারী বই পুস্তক আসবে তখন এই কাজটা করতে হবে। হয় ড্রেন ভাঙ্গতে হবে না হলে গেট ভেঙ্গে উঁচু করতে হবে। এ ছাড়া এই গেট ব্যবহার করা যাবেনা। প্রশ্ন হলো সমন্বয়হীনতার জবাব কে নেবে আর কে কাকে দিবে?

গেটটা আগের জায়গায় করলে সব রক্ষা হতো অথবা ড্রেন করার সময় ওদেরকে বলতে হতো, নুতন গেট কোথায় হবে, বললে এই সমস্যার স্থায়ী সমাধান হতো। যদি এরকম হয় যে নুতন কাজের নুতন বাজেট, বাজেট মানে সবাই বোঝে। সড়ক ভবনের গেটটার জন্যও একই কথা। আবার এদিকে স্কুলের প্রাচীরটা যা হচ্ছে, তাতে বাইরে থেকে প্রথম বারের মতো কেউ আসলে ভাবতেই পারে একেবারে শহরের মধ্যে জেলখানা? কিছুক্ষণ পর তার ধারণা পাল্টে মনে হতে পারে এটা নিশ্চয় বালিকা উচ্চ বিদ্যালয় অথবা মহিলা মাদরাসা। মেইন গেট না দেখা পর্যন্ত এই ধারণা হওয়া স্বাভাবিক।

স্কুলে ক্লাশ না হলে কিছু দেখা যাবেনা। স্কুলের সাথে প্রধান শিক্ষকের বাসা থকেলেও গত ৩০ বছরে এখানে কোন হেডমাষ্টার থাকেনি, ফলে স্কুল ছুটির পর বা ছুটির দিয়ে অভিভাবকহীন অবস্থায় থাকে। আর বাসাটা নষ্টতো হয়েছে এবং এই স্কুলের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের বিচরন নিয়ে দারুন অভিযোগ আছে। তাদের আর দেখা যাবেনা। এই বেঢপ প্রাচীরটা নিয়ে স্কুল এবং ঠাকুরগাঁও বাসীর রুচির উপর আঘাত আসতে বাধ্য। সরকারের শিক্ষা প্রকৌশলে এতো রুচিহীন প্রকৌশলী বা ডিজাইনারদের নিয়োগ করা হয়েছে যাতে আমরা অবাক না হয়ে পারছিনা। এরা কি আবার আবেদ আলীর পিএসসির প্রোডাক্ট কিনা, সে প্রশ্নও জোরদার হয়েছে। স্কুলের শিক্ষক বা ম্যানেজিং কমিটির দ্বারা চলে বলে মনে করার কোন কারন নাই। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডিসি সাহেব।

ডিসি সাহেবের এনিয়ে কোন মাথাব্যথা আছে বলে সহজে প্রমান করা যাবেনা। তিনি নজর দিতে পারলে এই ঘটনাটা হয়তো না। অথবা তিনি হয়তো জানেনইনা যে স্কুলের গেট বা প্রাচীর হচ্ছে। ঐতিহ্যবাহী এই স্কুলটির একটি আধুনিক প্রাচীর থাকবে যার মাধ্যমে শহরবাসীর রুচির বহি:প্রকাশ ঘটবে। আর শহরের নের্তৃস্থানীয়দের কোন হেলদোল নাই। শুধু কি তাই, দক্ষিন পাশে রাস্তার ড্রেনের উচ্চতা মাঠের জন্য চমৎকার প্রাচীর এবং ওয়াকওয়েটার সৌন্দর্যই নষ্ট হয়েছে। আবার দক্ষিন পাশে গাছগুলোও লাগানোর কোন ছিড়ি নাই। এটা হলো শহরের এপ্রোচ রোড।

এই রাস্তার ডেকোরেশনের মাধ্যমে শহর পরিচালকদের রুচির বহি:প্রকাশ ঘটবে। এখানে গাছ লাগানোর সাধারন নীতিমালা মানলেসব কুল রক্ষা পেতো। উত্তর লাইন দিয়ে ছোট যে সেব গাছ ছোট হবে এবং ঝাকড়া ফুল হবে সেসব, মাঝখানে তারচেয়ে যে সেব গাছ মাঝারী আকারের হবে, আর শেষে যে সব গাছ বড় হবে সে সব লাগাতো হতো। সমস্যা হলো এটা যারা করেছে , তাদের মেধার কাছে আর কারো মেধার মুল্য বা স্বীকৃতি কোনটাই নাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক