হোম
নাগরিক ভাবনা

নাগরকি ভাবনাঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাগরকি ভাবনাঃ অ্যাডভোকটে আবু মহী উদ্দীনঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হলো। এটা না হলে কোন সমস্যা হতোনা। দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিআরটিএ দয়া করে কিছু গেঞ্জি ক্যাপ আর ১ টা ব্যানার বানিয়েছিলো। ২০ তারিখ সন্ধায় ১টা দাপ্তরিক পত্র দিয়েছে। এর বাইরে আর কিছু চোখে পড়লোনা। ২০১৭ সাল থেকে দিবসটি সরকারি ভাবে পালিত হয়ে আসছে। এবারের গরীবি হাল সকল রেকর্ড ভঙ্গ করেছে। অংশগ্রহণ করেছে পরিবহণ শ্রমিক সংগঠন , নিরাপদ সড়ক চাই, আর মুখ রক্ষার অংশগ্রহণ সড়ক জনপথের। বেলুন উড়িয়ে উদ্বোধন, ৫ মিনিটের র‌্যালী, ডিসি অফিসের নীচে দাঁড়িয়ে আলোচনা। আলোচনায় অংশ নিলেন সহকারী প্রকৌশলী সড়ক ও জনপথ , অতিরিক্ত পুলিশ সুপার , অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। বিআরটিএ আয়োজক হলেও কোন কথা তারা বলেনি। খুবই সাদামাটা আলোচনা তারা করলেন।

বোঝাই যায় তারা এক্সটেম্পোর স্পিস দিলেন। এ দিবসের আলোচনার কোন রকম প্রস্তুতি তাদের নাই। ৩ জনই বললেন,ক্রটি  পুর্ন সড়ক , ভুয়া লাইসেন্স প্রদান , আইন প্রয়োগে পুলিশের নমনীয়তা। বিশ্লেষন করলে কি দাঁড়ায় , ক্রটিপুর্ন সড়ক নির্মান করে সড়ক ও জনপথ , ভুয়া লাইসেন্স প্রদান করে বিআরটিএ, পুলিশের নমনীয়তা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপারই বললেন। আর কারো কোন কথা বলার সুযোগ হয়নি। এসব তো তাদেরই বিষয় , সমস্যাটা তাদের জানা , সমাধানও তাদের হাতে। বড়ো অপমানের বিষয় হলো যে কটা সংগঠনই এসেছিলো তাদের একটা বসার জায়গা কেনো দেওয়া গেলনা, একটা হল ঘর কেন পাওয়া যায়নি, নিদেন পক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেও তো আলোচনা সভাটা করা যেতো। এরাতো স্কুলের ছাত্র না। অবশ্যই মনে রাখতে হবে সড়ককে নিরাপদ করতে হলে এই কার্যক্রমের সাথে যারা জড়িত , যারা স্টেক হোল্ডার তাদেরকে মিনিমাম সম্মান দিতে হবে। বিষয়গুলি নিয়ে আজই বিস্তারিত আলোচনার দিন।

আজই আলোচনা হবে গতবছর বা সারা বছর আমরা কি চেষ্টা করেছি , কতটুকু পারিনি, কেন পারলামনা , আগামী কতদিনের মধ্যে তা বাস্তবায়ন করা যাবে? নুতন কর্মসুচি নিতে হবে কিনা, ইত্যাদি। যেমন কমপক্ষে পৌর কর্তৃপক্ষকে আনতে হতো। তাদের কাছে জানতে হতো মোটর সাইকেল রাখার স্ট্যান্ড বানাতে তারা আর কতদিন সময় নিবে? বা ফুটপাথ দখল মুক্ত করতে আর কতদিন প্রয়োজন, ট্রাক স্ট্যান্ড পুরোপুরি সরাতে আর কতদিন দরকার ? অটো চালকদের প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে কিনা ? কমপক্ষে এ বিষয়গুলি আলোচনা হতে পারতো। ছুটির দিনে কর্মকর্তারা ২০ মিনিটের এই কর্মসুচিতে অংশগ্রহণ করতে বেশ গলদঘর্ম হয়েছেন। ভবিষ্যতে সরকারি ছুটির দিনে কোন দিবসের প্রোগ্রাম না করাই ভালো হবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নামক সরকারি প্রতিষ্ঠানটির ভূমিকাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবচেয়ে বেশি। কারণ, সারা দেশের যানবাহন চালকদের লাইসেন্স প্রদানসহ এ প্রতিষ্ঠানটিই সড়ক জনপথে চলাচলরত সব ধরনের যান্ত্রিক যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি কার্যাদি সম্পন্ন করে থাকে। অথচ কখন কাকে কার হাতে তারা সেসব লাইসেন্স ধরিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা আছে বলে মনে হয় না। কারণ, রাস্তাঘাটে যারা বাস-ট্রাকসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহন চালান, ডাক্তারি পরীক্ষা করলে দেখা যাবে, তাদের একটি বড় অংশেরই শারীরিক ও মানসিক ফিটনেস নেই।

অথচ তাদের হাতেই আবার বড় বড় বাস, ট্রাক, লরি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরাতে যে ২৩টি নির্দেশনা দিয়েছিলেন, তার কয়টি বাস্তবায়ন হয়েছে? তা দেখার দায়িত্ব কার বা কাদের? প্রধানমন্ত্রী যাদের দায়িত্ব দিয়েছেন, তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন? আমরা মনে করি, তারা দায়িত্ব পালনে ব্যর্থ

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক