হোম
দুর্ঘটনা

নওগাঁ স্টেডিয়ামে যাওয়ার পথে ভটভটি উল্টে ২৫ শিক্ষার্থী আহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টরঃ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নওগাঁ জেলা স্টেডিয়ামে যাওয়ার পথে মান্দা দাসপাড়া উচ্চবিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনায় ভটভটির চালক ও বিদ্যালয়ের নৈশপ্রহরী আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ৫১তম শীতকালীন আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে আত্রাই-রাণীনগর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভটভটিতে (ইঞ্জিনচালিত গাড়ি) করে ওই শিক্ষার্থীরা নওগাঁ জেলা স্টেডিয়ামে যাচ্ছিলো ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিতে। পথে আত্রাই-রাণীনগর সড়কের আত্রাই উপজেলার ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে একটি চার্জার ভ্যানকে পাশ কাটাতে গিয়ে তাদের ভটভটি সড়কের পাশে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা ২৫শিক্ষার্থী, বিদ্যালয়ের নৈশপ্রহরী ও গাড়ি চালক আহত হয়। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুত্বর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়।
দাসপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মণ্ডল বলেন, জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় ফুটবলসহ কয়েকটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমার বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ভটভটিতে চড়ে আসছিলো। আসার পথে তাদের ভটভটিতে দুর্ঘটনার শিকার হয়। দুই শিক্ষার্থী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী গুরুত্বর আহত হয়েছে। অন্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 29 minutes আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 15 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 24 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 24 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক