হোম
আইন-বিচার

দিনাজপুরে ট্যাংকলরী শ্রমিক নেতা লাঞ্ছিত ঘটনায় ধর্মঘট।

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানকে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছিত ও অপমানের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন সাময়িক বন্ধ রেখেছেন শ্রমিকরা। জানা গেছে, আজ ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকে।

শ্রমিক ইউনিয়ন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুরের সিংগীমারি কাজীপাড়া গ্রামের সাগর এবং দরিখামা গ্রামের হাসান আলী (২৪), আইয়ুব (২৫) ও রবিউল (২৫) নামে চারজন ট্যাংকলরী শ্রমিককে পার্বতীপুর মডেল থানা পুলিশ আটক করে। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, শ্রমিকরা রাতে খাবার খাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। এ খবর পেয়ে ইউনিয়নের সভাপতি আতাউর রহমান থানায় গিয়ে পুলিশ কনস্টেবল জয়ন্তের কাছে আটকের কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন শ্রমিক নেতারা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ঠ বক্তব্য সরকারের মাদকবিরোধী আন্দোলনে চার মাদকসেবীকে ট্যাফেন্ডা মামলায় দিনাজপুর জেল হাজতে পাঠায়।

অন্যদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, আটককৃতদের মধ্যে একজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন,আমার শ্রমিকরা মাদকের সাথে জড়িত নয়। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজঃ ৩১৮৮) অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভার ডাক দেয়। ব্যানার টানিয়ে পার্বতীপুর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে রংপুর বিভাগের পাম্পগুলোতে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়। পরে সকাল ১০টার পর পার্বতীপুর ট্যাংকলরী অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনায় সমাধান না হওয়ায় পরে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আশ্বাসে দুপুর ১টা ৩০ মিনিটে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। প্রেস ব্রিফিংয়ে শ্রমিক নেতা আতাউর রহমান বলেন, “আমাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 8 hours আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরে ট্যাংকলরী শ্রমিক নেতা লাঞ্ছিত ঘটনায় ধর্মঘট।
আইন-বিচার 10 hours আগে

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 days আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 3 days আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক