হোম
আইন-বিচার

দিনাজপুর বটতলীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানের কেবিনে অগ্নি সন্ত্রাস আসামি গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মো: মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরে কোতয়ালী থানার এলাকায় গত ১২. ১২. ২৩ তারিখে রাতে ১০ :২৫ মিনিটে পৌরসভাস্থ শেরশাহ মোড় বটতলী নামক স্থানে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে স্ক্রাব হিসেবে ব্যবহারের জন্য পার্ক করে রাখা একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যানের কেবিনে চলমান বিএনপি’র ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি সমর্থনকারী বিএনপি’র দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। যাহার রেজি নং-ঢাকা-মেট্রো-ন-১৪-৬৪৯৭।

উক্ত গাড়ীতে আগুন দেখতে পেয়ে স্থানীয় ও পথচারী লোকজন আগুন নিভিয়ে ফেলে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া শুরু করে। এই সংক্রান্তে দিনাজপুর কোতয়ালী থানার এসআই(নিঃ) মোঃ আমানউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা বিএনপি’র অবরোধের সমর্থনকারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কোতয়ালী থানার মামলা নং-৪৪/৯২০, তাং-১৩/১২/২০২৩খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩)/২৫(ডি) রুজু করা হয়।

ঘটনার পরপরই দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), আব্দুল্লাহ আল মাসুম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় কোতয়ালী থানার একটি চৌকশ দল অভিযান শুরু হয়।

গাড়ীতে আগুন দেওয়ার পরপরই বিএনপি’র অবরোধ সমর্থনকারী দুষ্কৃতিকারীরা আত্মগোপনে যায়। অভিযান টিমের সদস্যরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতিকারীদের সনাক্ত করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় বিএনপি’র অবরোধ সমর্থনকারী দুষ্কৃতিকারী মোঃ কোরবান আলী(১৯), পিতা-মোঃ দসিজল ইসলাম, সাং-বটতলী, সদর পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে ১৭.১২.২৩ তারিখে ৪:৩০ মিনিটে আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত দুষ্কৃতিকারীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার তারিখ রাত্রে সে সহ রায়হান, নির্ঝর, মাহাবুব, বিপ্লব বিএনপি’র অবরোধের সমর্থনকারী দুষ্কৃতিকারী দিনাজপুর পৌরসভাস্থ শেরশাহ বটতলী মোড়ে একত্রিত হয়ে ০২(দুই)জন দুষ্কৃতিকারী একটি দোকান থেকে বোতলে কেরোসিন তেল কিনে এনে গাড়ীর কেবিনে কেরোসিন তেল ছিটিয়ে দেয় এবং আগুন লাগিয়ে ছবি তোলে। গাড়ীতে আগুন লাগিয়ে তাহারা সকলেই অটোযোগে এবং দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে চারুবাবুর মোড়ের একটি চায়ের দোকানে চা খায়। এরপর গ্রেফতারকৃত আসামী মোঃ কোরবান আলীকে ২৫০/- টাকা দেয় এবং আরও টাকা পরবর্তীতে দেয়া হবে বলিয়া সকলে আত্মগোপনে চলে যায়। এছাড়া পৌরসভা, উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনায় উক্ত নাশকতার অর্থ যোগানসহ পরিকল্পনায় জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনায় জড়িত পরিকল্পনাকারী ও নির্দেশ দাতাসহ সকল দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 3 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 8 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 18 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক