হোম
জাতীয়

ঢাকা হতে চিলাহাটি রুটে চালু হচ্ছে নীলসাগর এক্সেপ্রেসের ২য় ট্রেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশ রেলওয়ের নীতি নির্ধারণ পর্যায় থেকে এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিলাহাটি-ঢাকা রুটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় র‍্যাক (ট্রেনবহর) চালু হচ্ছে শিগগিরই। দীর্ঘ দূরত্বের একটি মাত্র রেলবহর দিয়ে চালু রয়েছে নীলসাগর এক্সপ্রেস। রেলওয়ে সূত্র জানায়, ২০০৭ সালের ১ ডিসেম্বর রেলওয়ের শহর নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল শুরু করে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি উত্তর জনপদের মানুষের জন্য আর্থসামাজিক সম্ভাবনার দুয়ার খুলে দেয়। নিরাপদ বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা পায় ট্রেনটি। ইন্দোনেশিয়ার পিটি ইনকা রেলওয়ে কারখানায় তৈরি আধুনিক রেলকোচবহর দিয়ে নীলসাগর ট্রেনটি চালু করে। এরপর রেলপথ সংস্কার করে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে ওই ট্রেনটি চিলাহাটি থেকে কমলাপুর পর্যন্ত গন্তব্য পুননির্ধারণ করে।
সূত্রটি আরও জানায়, নীলসাগর চালু হওয়ার বেশ কিছুদিন পর ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-লালমুনিরহাট ও ঢাকা-পঞ্চগড় রুটে একাধিক ট্রেন চালু করা হয়েছে। অথচ ৩৮৩ কিলোমিটার দূরত্বের ঢাকা-চিলাহাটি রুটে একটিমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। অথচ এ রুটে যাত্রী সংখ্যা অনেক বেশি। যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম নীলসাগরের দ্বিতীয় র‌্যাক চালু করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী দিবা ও রাত্রীকালীন দুটি নীলসাগর ট্রেন চলবে এ রুটে।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নীলফামারী তথা এ অঞ্চলের মানুষের ঢাকা রাজধানীতে যাতায়াতের অন্যতম মাধ্যম নীলসাগর ট্রেন। ট্রেনটির দ্বিতীয় র‌্যাক চালুর দাবিতে আমরা অনেক চেষ্টা তদবির করেছি। অবশেষে জানলাম নীলসাগরের দ্বিতীয় র‌্যাক চালু হচ্ছে। এজন্য রেলপথ মন্ত্রীসহ রেলওয়ে কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, আমরা অনেক আনন্দিত। চাই দ্রুত ট্রেনটি চালু হোক। সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বলেন, কম খরচ ও নিরাপদে ঢাকা যাতায়াতের জন্য নীলসাগর ট্রেনটি বেশ গুরুত্বপূর্ণ। এ ট্রেনে এ অঞ্চলের অনেক যাত্রী যাতায়াত করে। ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নীলসাগরের গুরুত্ব অনেক। কাজেই এ রুটে নতুন একটি ট্রেন চালুর দাবি জানিয়েছিলাম বহুবার। এর বাস্তবায়ন হচ্ছে জেনে ভালো লাগছে।
কবে নাগাদ চিলাহাটি-ঢাকা রুটে নীলসাগরের দ্বিতীয় র‌্যাক চালু হবে এমন প্রশ্নের জবাবে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত ই খুদা বলেন, র‌্যাক প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, আমদানি করা নতুন রেলকোচ দিয়ে নীলসাগরের দ্বিতীয় র‌্যাক চালু করা হবে। এরই মধ্যে মন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। ঈদের আগে বা পরে জনপ্রিয় এ ট্রেনটি চালু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 50 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক