হোম
অপরাধ

ডোমারের গোমনাতীতে অধ্যক্ষকে মারধর, ধর্ষনের গুজবে মব জাষ্টিস,থানায় মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নের গোমনাতী মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহমেদের নামে মিথ্যা ধর্ষনের গুজব ছড়িয়েছে একদল দূস্কৃতিকারী। এরপর মব জাস্টিস সাজিয়ে বস্ত্র হরন, মাথার চুল কেটে রং মাখিয়ে দিয়ে গলায় জুতার মালা পরিয়ে বেধড়ক গণপিটুনি ও হত্যার উদ্দেশ্য মারপিট করেছে দূস্কৃীতিকারীরা। এ ঘটনায় মব জাস্টিসকারীদের নামে অধ্যক্ষ মিজান আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে শনিবার ১৮ই এপ্রিল দুপুরে উপজেলার গোমনাতী বাজারে। মব জাস্টিস সাজিয়ে দূস্কৃতিকারীরা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইফ চালিয়ে মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহমেদকে স্কুলছাত্রীর ধর্ষক প্রমানের অপচেষ্টা চালায়। এরই মধ্যে এলাকার এক মহৎ ব্যাক্তি অধ্যক্ষের এই করুণ অবস্থা দেখে ৯৯৯ এ ফোন করেন, খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রোববার ১৯শে এপ্রিল রাতে মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহমেদ বাদী হয়ে মব জাস্টিসকারী আটজনের নাম উল্লেখ পূর্বক আরও ১৫০/২০০ জনের নাম অঞ্জাত রেখে ডোমার  থানায় ১টি মামলা দায়ের করেন।এবিষয়ে ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন, অভিযোগে তিনি উল্লেখ করেন আসামিরা গুজব ছড়িয়ে আমার এবং আমার মেয়ের সম্মানহানি ঘটিয়েছে, আমি এর বিচার চাই।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানায়, অধ্যক্ষ মিজানের সুনামের কারণে তার প্রতিষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। তার এই সুনাম ক্ষুন্ন করার জন্য তারা ঘটনাটি ঘটিয়েছে, তাছাড়া তার প্রতিষ্ঠানে এবছরে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি হয়েছে, এবং তার প্রতিষ্ঠানের পড়াশোনার মান অনেক ভালো এবং উন্নত। দূস্কৃতিকারীরা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে অধ্যক্ষ মিজানের পিছনে উঠে পরে লেগেছে।

ঘটনার বিষয়ে গোমনাতী মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে আমি আমার অক্লান্ত পরিশ্রম ও অর্থ ইনভেস্ট করে প্রতিষ্ঠানটি তিল তিল করে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দাড় করাই। প্রতিষ্ঠানটি ডেভেলপমেন্ট হওয়ায় অনেকের চক্ষুশূল হয়ে দাড়িয়েছে, তারা এই প্রতিষ্ঠান থেকে আমাকে সরানোর জন্য বিভিন্ন ভাবে পায়তারা শুরু করেছে। তিনি বলেন,ঘটনার দিন সুইট এবং তার গ্যাং ২০/২৫ জন ছেলে আমাকে স্কুল থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যেতে আসছিল। আবার তারা পরেক্ষনে আমার কাছে টাকা দাবি করে যে আপনি আমাদেরকে টাকা দেন আমরা সবকিছু ঠিক করে দিচ্ছি। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে তারা আমার পরনের গেঞ্জি টেনে ছিড়ে ফেলে আমাকে বিবস্ত্র করে, আমার চুল কেটে দিয়ে মাথায় রং মাখিয়ে দিয়েছে আরও অনেক কিছু করেছে যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই দেখেছেন।

তারা আমার এই প্রতিষ্ঠানটি কুক্ষিগত করতে চায়। এরপরেও তারা ক্ষ্যান্ত হননি, তারা সেই ছাত্রীর বাবাকে ডেকে বলে আমরা আপনাকে যেভাবে স্টেটমেন্ট দিতে বলবো আপনি সেইভাবে স্টেটমেন্ট দিবেন। তাদের কথায় ওই ছাত্রীর বাবা সায় দেয়নি। তবে তারা আমাকে হত্যার চেষ্টায় আক্রমণ করেছিল।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সব আসামিরা আত্নগোপন করলেও তাদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গুজব ছড়িয়ে তারা মব জাস্টিস তৈরি করে ওই শিক্ষককে গণপিটুনির মাধ্যমে হত্যার চেষ্টা করেছিল। যে ছাত্রীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের গুজব তোলা হয়েছে তার অভিভাবকরাও থানায় মব জাস্টিস সৃষ্টিকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেটিও তদন্ত করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 12 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক