হোম
অপরাধ

ডোমারে পিটিয়ে স্ত্রী কবিতা রাণীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মো: সাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে স্বামীর নির্যাতনে স্ত্রী কবিতা রানী শর্মার (৩৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী হত্যার অভিযোগে রাতে পুলিশ স্বামী সুবাস চদ্র শীলকে(৪২) আটক করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানায়, ২০০২ সালে ডোমারের চিলাই নাপিতপাড়া গ্রামের সুবাস চদ্র শীলের সঙ্গে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মৃত বিরেন শর্মার মেয়ে কবিতা রানী শর্মার বিয়ে হয়। তাদের সংসার জীবনে চদ্র শীল নামে ১৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের ভাই সনাতন শর্মার (২২) অভিযোগ ‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ভগ্নিপতি সুবাস চদ্র শীল আমার বোন কবিতাকে প্রায় সময় মারপিট করতেন। বৃহস্পতিবার তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। আমাদের পরিবার ওই টাকা দিতে অপারগতা জানায়। অবশেষে বোন কবিতা একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে দিতে চেয়েছিল। কিন্তু সুবাসের দাবি ৫০ হাজার টাকা। এঘটনায় বেলা ১১টার দিকে গলা টিপে ধরে আমার বোনকে কিল-ঘুষি সহ বেদম মারপিট করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোন আমার গুরুতর অসুস্থ্য হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আমি শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করেছি।’
ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘ঘটনাস্থল গিয়ে জেনেছি সুবাস তার স্ত্রীকে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলতে বললে তার স্ত্রী ৩৫ হাজার টাকার বেশি নিতে অপারগতা জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্য ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে এ নিয়ে স্ত্রীকে মারধর করে সুবাস। সন্ধ্যার দিকে কবিতা রানী ছটপট করতে থাকলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবাসের পরিবারের দাবি কবিতা বিষপানে আত্মহত্যা করেছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান,গৃহবধুর মৃত্যুর পর দেবীগঞ্জ এলাকা থেকে রাতে সুবাসকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সনাতন শর্মা বাদী হয়ে শুক্রবার দুপুরে ডোমার থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামী সুবাস চদ্র শীলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। নিহত কবিতা রাণীর লাশ দেবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে, পঞ্চগড় জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 18 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক