হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সবজির দাম বেশি থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে দেড়গুণ বেশি জমিতে সবজি চাষ করছে কৃষকেরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, রুহিয়া থানাধীন রাজাগাঁও, আখানগর, ঝলঝলি, মোলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী, উত্তর বঠিনাসহ বিভিন্ন স্থানে সবজি চাষ হয়েছে।

রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় সোভা পাচ্ছে লাউ, কপি, চিচিঙ্গা, করলাসহ বিভিন্ন ধরনের সিজনাল সবজি। কৃষকরা দলবেঁধে ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মোলানখুড়ি গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর ১২ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। এবার এক একর জমিতে করলা ও ৫০শতক জমিতে কপি চাষ করেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে কয়েক লক্ষাধীক টাকার সবজি বিক্রি হবে বলে তার প্রত্যাশা।

একই এলাকার আমিনুল ইসলাম জানান, সবজির দাম ভাল থাকায় চলতি মৌসুমের এক একর জমিতে করলা ও এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছি। সবজি চাষে গোবর সার, খৈইল, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। পরে সেই জমিতে শীত কালীন ফসল আলু চাষ করতে বেশি সার প্রয়োগ করতে হয় না। সবজি চাষে যে সার প্রয়োগ করে তার সাথে সামান্য কিছু সার দিয়ে আলু চাষ করা সম্ভব। তাই আলু চাষাবাদে আরো লাভবান হওয়া যায়।

সেনুয়া ইউনিয়নের কৃষক কমল কান্ত রায় বলেন, চলতি মৌসুমে আকাশে বৃষ্টির পানির অভাবে ধান রোপণ করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছি। সবজি চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অপর দিকে ব্যবসায়ীরা জানান, দেশের চলমান পরিস্থিতি মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ইদানীং সাধারণ মানুষের সবজি ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে।

রুহিয়ার বিভিন্ন গ্রাম থেকে চাহিদা মাফিক লাউ, করলা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝে রাজাগাঁও, সেনুয়া ও ঢোলারহাট ইউনিয়ন মানুষ সবজি চাষে বরাবরই সেরা। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 31 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক